ইউজার লগইন

দুর্ভাগ্যের পাগলা কুকুর

কী জানি কোন রাশি নিয়া বর্তমান বছরটা এসেছে। কোথাও কোন সান্তি নেই। এই ২০১৩ সালে সরকারের মেয়াদ শেষ। এটা সরকারী তথা আওয়ামীলীগের জন্য একটা দুঃখের সংবাদ। আবার যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সেখানে এখন পর্যন্ত প্রায় এক হালি মারদাঙ্গা যুদ্ধাপরাধীর রায় হয়েছে। আরো অনেক বাঘা বাঘা রাজাকার বিচারাধীন আছে। এটা জামাত-শিবিরের জন্য একটা দুঃসংবাদ। গার্মেন্টেস এ বিক্ষোভ এবং তাজরীন, রানাপ্লাজার মত প্রানহানীর ঘটনা গার্মেন্টস মালিকদের জন্য চিন্তার বিষয়। সাথে সাথে ভাবিয়ে তুলছে ঢাকা শহরের ভবনমালিকদের যারা ৫তলা ফাউন্ডেশনের উপর ১০তলা বানিয়েছে। এবার যাই সরকার বিরোধী আন্দোলনের দিকে।প্রধান বিরোধী দল শুধু হরতাল আর হরতাল ডেকেই যাচ্ছে। কিন্তু কোন হরতালই সফল হয় না। বিরোধী দল হরতাল ডাকলেই একটা না একটা ভ্যাজাল লেগেই থাকে। হরতালের সময় রানাপ্লাজা ধ্বংস, ফলে হরতাল উড্ডু করতে হল, এখন আবার হরতাল ডাকল, আবার আসছে মহাসেন, হরতাল তুলে নিতে হল। এগুলি বিরোধী দলের জন্য বরই কষ্টের বিষয়। আসলে বেআক্কেলের মত হরতাল ডাকলে এভাবেই আক্কেল হয়। জামাত শিবির কোন কর্মসুচী দিতে পারে না শুধু হরতাল ছাড়া। হরতাল ওদের নেশা আর গাড়ী ভাংচুর , জালাও পোড়াও ওদের পেশা। সরকার ওদের এ নেশা-পেশাকেও বাঞ্চাল করে দিল। এটা ওদের জন্য একটা যন্ত্রনার বিষয়। সবশেষে কোথা থেকে যেন পাখির মত একঝাক হেফাজত এসে বসল শাপলা চত্তরে শাপলা ফুলের উপর। মাগার সরকার এমন এক্খান জিনিস। দিল তাদের উড়িয়ে শুধু সাউন্ড গ্রেনেত দিয়ে। এটা হেফাজতের জন্য মারাত্তক SAD সংবাদ। যাই হোক, এই ২০১৩ সালটাই যেন একটা কুফা। শুধু দুর্ভাগ্যের পাগলা কুকুরটা যেন সবার পিছু পিছু দৌড়াচ্ছে।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


এই ২০১৩ সালটাই যেন একটা কুফা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.