ইউজার লগইন

বাংলাদেশ সরকারের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের জীবন।

বাংলাদেশে সরকারী চাকুরীর বেতন কাঠামো এমন যে, একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের বেতনের টাকা দিয়ে মাসের ১৫ দিন চলাই কষ্টকর। একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী যার বেতন স্কেল ৪১০০ টাকা, সে সর্বসাকুল্যে বেতন পায় ৭৫০০ টাকা। এখন যারা ঢাকা শহরে চাকরী করেন তারা একটা ছোট রুম ভাড়া দেন কমকরে হলেও ৫০০০ টাকা (ঢাকায় এখন সর্বনিন্ম রুম ভাড়া ৫০০০ টাকা)। স্বামী-স্ত্রী দুজনের মাসিক খাবার খরচ কম হলেও ৩০০০+৩০০০=৬০০০ টাকা। প্রতিমাসে দুই জনের নাস্তা সহ অন্যান্য (অন্যান্য বলতে প্যান্ট-শার্ট,শাড়ী, ডাক্তার, ওষুধ, যাতায়াত ভাড়া ইত্যাদি) খরচ ২০০০+১৫০০=৩৫০০ টাকা। মাসে দুই একজন মেহমান আসলে আরও বাড়তি খরচ হয় কমকরে হলেও ৫০০ টাকা। এখানে কোন সন্তানের খরচ বাদ দেয়া হল, কেননা একটা সন্তান জন্ম থেকে বড় করতে হলে তার পিছনে অনেক খরচ করতে হয়। তাই তাকে এখানে নিঃসন্তান থাকতে হবে। তাহলে সর্বমোট খরচ দাড়াল--- (৫০০০+৬০০০+৩৫০০+৫০০) ১৫০০০ হাজার টাকা।
আবার একজন তৃতীয় শ্রেনীর কর্মচারী সর্বসাকুল্যে বেতন পান ৪৭০০ টাকা স্কেলে ৯০০০ টাকা। খরচের অংকটা এখানে একই রাখলাম।
এখন একজন চতুর্থ শ্রেনীর কর্মচারীর বাড়তি টাকা গুনতে হয় ১৫০০০-৭৫০০=৭৫০০ টাকা। একজন তৃতীয় শ্রেনীর কর্মচারীর বাড়তি টাকা গুনতে হয় ১৫০০০-৯০০০=৬০০০ টাকা। এই বাড়তি টাকার যোগান দিতে হলে একজন কর্মচারীকে অবশ্যই অন্য কোন পথ বেছে নিতে হবে। সেই অন্য পথটা কি হবে তা আপনারাই বলে দিবেন।

আর সরকারের হিসেবে জীবন যাপন করতে হলে ঐ কর্মচারীকে কি করতে হবে দেখুন। তাকে অবশ্যই একটা মেসে উঠতে হবে। মেসে তার সিট ভাড়া হবে কমপক্ষে ২৫০০ টাকা। খাবার খরচ হবে ৩০০০ টাকা। অন্যান্য সব খরচ মিলিয়ে ২০০০ টাকা। মোট (২৫০০+৩০০০+২০০০) ৭৫০০ টাকা। এক্ষেত্রে ঐ কর্মচারীর কোন দিনই বিয়ে করা বা সংসার করা চলবে না। অর্থাৎ সরকারের হিসেবে বাংলাদেশে আর কোনদিনই জনসংখ্যা বৃদ্ধির কোন আশংকা থাকবে না।
এখন ঐ কর্মচারীর যদি বৃদ্ধ বাবা-মা বেচে থাকেন (যে বাবা-মা দিনরাত কঠোর পরিশ্রম করে খেয়ে-না খেয়ে মানুষ করেছে) তাহলে তাদের দেখাশুনা বা ভরণ-পোষন কিভাবে করবে? ছেলে হিসেবে দ্বায়িত্ব পালন করতে হলে কি করা উচিৎ? প্রশ্ন থাকল সবার প্রতি, আপনারাই উত্তর দিবেন।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

টোকাই's picture


এই ক্ষেত্রে বেচারার উপরি নেয়া ছাড়া আর কোন গতি নাই। আর দেশের সরকার সেয়া বুঝেও কিছু করছে না।ইজিয়াল বাংলাদেশ।।

টুটুল's picture


Sad

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

ব্লগ নীতিমালা ভেঙ্গে পোস্ট করার জন্য এই লেখাটি ব্লগের প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হইলো! নীতিমালা মেনে পোস্ট করার অনুরোধ থাকলো!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.