অসমাপ্ত প্রেম কাহীনি(শেষ থেকে শুরু)
(৩)
আজও ঘুমের ঘোরে স্বপ্ন দেখি,
তুমি ফিরে এসে,
আমার পাশে বসে,
অশ্রু সিক্ত চোখে বলছো আমায়,
তুমি কেমন আছো?
আমি নির্ভাগ নিরুত্তর হয়ে রই,
কাঁপা গলায় আমিও বলি,
সুখে আমায় রেখেছো কই?
যেমন চেয়েছিলে তেমনি আছি,
তুমি কেমন আছো?
কান্নার মতো মৃদু হেসে বলো তুমি,
তুমি যেমন আছো আমিও আছি তেমনি,
তোমার দিকে চেয়ে দেখি,
বদলে যাওয়া চুলে,
বদলে যাওয়া চেহাড়ায়,
বদলে যাওয়া গায়ের রঙে,
চোখের পাতায় জমানো কালো দাগে,
অশ্রু জলে সিক্ত চোখে,
খুজে পায় হাহাকার,
মনটা কেঁদে উঠে,
স্পর্শ করতে চাই আমি,
ঝাপছা হয়ে যাও তুমি,
মুহুর্তে মিলিয়ে যাও অন্ধকারে,
বুকটা বেদনায় যায় ছিড়ে,
ঘুম ভেঙে যায়,
কেঁদে ওঠে মন বেদনায়,
দুচোখ মেলে দেখি আছি তেমনি,
রেখে আমায় গেছো যেমনি,
একাকি .....





খুব খুব খুব ভালো লাগল...।
ধন্যবাদ
সুন্দর
চালিয়ে যাও সুমন। বানানের দিকে দৃষ্টি দাও
ধন্যবাদ স্যার ।খেয়াল থাকে না তো তাই ভূল হয়ে যায় ।চেষ্টা করব নির্ভূল লিখতে ।
নিজের সম্পর্কে
ইঞ্জিনিয়ার এবং সাহিত্যচর্চা শব্দ দুটোর বানান ঠিক করো
মন্তব্য করুন