"মা"
মাগো তুমি শুধু গর্ভধারিনী নও,
অসুখে মোর নির্ঘুম রাত্রি জেগে রও,
মাগো তুমি শুধু দশ মাস দশ দিন গর্ভে দাওনিকো ঠাঁই,
সারাক্ষণ ছায়া হয়ে থাকো আমি যেখানে যাই,
মাগো তুমি শুধু দুধ করোনিগো দান,
ভালবেসে আজও বাচিয়া রেখেছো মোর প্রাণ,
মাগো আমার এই দেহ মন তো তোমারি গরা,
এই দেহ মোর তোমারি রক্তে ভরা,
মাগো আমারি অনুভূতি তো তোমারি দান,
ভালবাসা দিয়ে তুমি কর তার প্রমাণ,
মাগো তুমিই তো প্রথম শিখিয়েছো কথা,
তুমিই তো বুঝিয়ে দিয়েছো জগতের যত ব্যথা,
মাগো তোমারি হাত ধরে শিখেছি প্রথম পথ চলা,
তোমারি মুখের মুধুর গানে কাটিয়েছি মোর শৈশব বেলা,
মাগো তুমিই প্রথম শিখিয়েছো শিষ্টাচার,
তুমিই করিয়েছো প্রথম আহার,
যে নারী সারাক্ষণ আমার চিন্তায় থাকে নির্ঘুম সে তো তুমি মা,
আমার দেহের রক্ত নিশ্বাসে মিশে আছে তোমারি মহিমা,
যে নারী আমার মঙ্গলের জন্য করে প্রার্থনা,
যে নারী আমার সুগের জন্য প্রভূকে করে আরাধনা,
সে তো আর কেহ নইরে সে আমার মা।
আমাকে নিয়ে যার বুকে স্বপ্ন ভরা,
পুত্র আমার হবে রে জগতের সেরা,
দুঃসময়ে যে থাকে সহায় হয়ে,
সে মায়ের শুভ কামনায় সুসময় আসে বয়ে,
যে চিরদিন ভালবাসে স্বার্থহীন ভাবে এই সংসারে,
নিজ অন্ন সন্তানের মূখে তুলে দিয়ে থাকে অনাহারে,
নিজ সুখ দিয়ে বিসর্জন,
সন্তাকে রাখে সুখে,
দিয়ে দেয় জীবনের সব অর্জন,
হাসি ফোটায় সন্তানের মূখে,
পৃথিবীর কিছুর সাথে যার নেই তুলনা,
যার মায়া মমতার নেই সীমানা,
দিন চলে যাবে বছর চলে যাবে,
তবুও শেষ হবে না মায়ের ত্যাগের কথা।
জন্য প্রভূকে করে আরাধনা,
সে তো আর কেহ নইরে সে আমার মা।
আমাকে নিয়ে যার বুকে স্বপ্ন ভরা,
পুত্র আমার হবে রে জগতের সেরা,
দুঃসময়ে যে থাকে সহায় হয়ে,
সে মায়ের শুভ কামনায় সুসময় আসে বয়ে,
যে চিরদিন ভালবাসে স্বার্থহীন ভাবে এই সংসারে,
নিজ অন্ন সন্তানের মূখে তুলে দিয়ে থাকে অনাহারে,
নিজ সুখ দিয়ে বিসর্জন,
সন্তাকে রাখে সুখে,
দিয়ে দেয় জীবনের সব অর্জন,
হাসি ফোটায় সন্তানের মূখে,
পৃথিবীর কিছুর সাথে যার নেই তুলনা,
যার মায়া মমতার নেই সীমানা,
দিন চলে যাবে বছর চলে যাবে,
তবুও শেষ হবে না মায়ের ত্যাগের কথা।





তাইতো মাকেই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালবাসি।
হ্যা ঠিক বলেছেন।বললে কেউ বিশ্বাস করবেনা যে আমি বাড়িতে গেলে মাবাবার সাথে ঘুমায়।আমি আজ এত বড় হয়েছি আজ ও মা বাবাকে ছাড়া ঘুমাতে পারিনি।আমার মনেপড়ে না বাড়িতে গিয়ে মা বাবাকে ছাড়া একাকী ঘুমিয়েছি।এবার বলুন মাবাবাকে কেমন ভালবাসি।কিছুদিন পড় বাবাকে নিয়ে লেখা কবিতাও পড়তে পারবেন আশারাখি।
আমার মনে হয় আপনি যদি দিজেনদরলাল লেখননিতি অনুসরণ না করে, সুনিল গাংগুলি রিতি অনুসরণ করেন আরো বেশি পাঠক পাবেন লেখার
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটি চমত্কার পরামর্শ দানের জন্য।বিশ্বাস করুন আমি কাউকেই অনুসরণ করিনা।কিন্তু অজান্তে অন্যদের মতো হয়ে যায়।আপনার পরামর্শটি ব্যক্তিগত ডায়েরীর খাতায় লিখে নিলাম।
সব পাবে যদি ভালোবাসা পাও।তাই "মা"কেই ভালোবাসো।
:বাংলাদেশ:"মা"ই 
মা টো মা
মন্তব্য করুন