বিবর্ণ গোধূলি
ম্লান আলোয় মিশিয়েছি আজ রোদের গন্ধ
ফিনফিনে হাওয়ার ঝরণা বইছিল তখন
তুমি এলে চুপ করে ঠোঁটে বোঁটে কাঁপুনি তুলে
স্নিগ্ধ আলো হাসিতে মিলায়
আমিও চুপি চুপি কথা কই মৌণস্বরে হৃদি জানালায়
লম্বা ঝোঁপের ঘাসের ফাঁকে উঁকি দিলে
সুরন্বিত সুরভিত হয়ে
কাত হলে
তারপর চলে গেলে পেছন ফিরে
গভীর অতলে মিলিয়ে।।
[এই কবিতায় ৫০ শব্দ-ই আছে। কিন্তু এটা পোস্ট হচ্ছিল না। তাই এই কথাগুলো লিখে কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যে, পোস্ট না হওয়াতে সমস্যা কোথায় ছিল, জানাবেন কি? ধন্যবাদ।]





বেশ লিখেছেন ।
ধন্যবাদ অনার্য আপনাকে।
ঠোঁটে বোটে কাঁপুনি তুলে
মানে বুঝি নাই । বোটে কি ?
এপু আমিতো কিছুই বুঝি নাই

যাকগা আমার বুদ্ধি অবশ্য এমনিতেও কম
বুঝতে না পারার জন্য তানবীরা আপনাকে ধন্যবাদ।
আসলে বোটে-টা বোঁটে হবে, আমি বোঁটা-কে এখানে বোঁটে লিখেছি। জানিনা, ব্যাকরণে বড় কোন সমস্যা হচ্ছে কি?
ধন্যবাদ ব্যাপারটাকে দৃষ্টিগোচরীভূত করার জন্য।
জানিনা, একলব্যের পুনর্জন্মের মন্তব্যের উত্তর নীচে যাচ্ছে কেন? তাই আবারও দিলাম।
আসলে বোটে-টা বোঁটে হবে, আমি বোঁটা-কে এখানে বোঁটে লিখেছি। জানিনা, ব্যাকরণে বড় কোন সমস্যা হচ্ছে কি?
ধন্যবাদ ব্যাপারটাকে দৃষ্টিগোচরীভূত করার জন্য।
জোর করে কবিতার আকার ছোট-বড় করা যায় না বলেই মনে করি।
কবিতা বা ছড়ার ক্ষেত্রে ৫০ শব্দ নীতির বিলুপ্তি চাই!
কখনো চার লাইনেও সফল লেখা লেখা যায়।
মন্তব্য করুন