ইউজার লগইন

দাঁড়াই জলের অতলে

আকাশের নৃত্য; নৃত্যময় আকাশে নিত্য নতুন খবর আসে
জলদকণা সিঞ্চিত ও সঞ্চিত।
বারতা পাঠিয়েছে মেঘ জীবন থাকুক আমার সোল্লাসে

ঘ্রাণে মত্ত মাতাল মৌতাতে
পূর্ণিমা রাত সশব্দে থমকে
হাইহিল স্কার্টে নগ্ন উঠে উথলে সজীব কৈশোর কোলাহল

ওদিকে দাঁড়ায় এক মসলিন চাতক পাতক ইশারায়
বুকের কিনারায় সরু সরু মাস্তুল শাবল খর চালায়
রৌদ্র আকাশে ঝিরিঝিরি হাওয়া মৃদু বহে দু'কূল
ছন্দহারা বণিক কি নেবে বাকিতে তার ভুল?

আদিগন্ত আমি ছুটি মাঠে জোনাকি জ্বলানো পথে
অন্ধ আর্তনাদ ভাসাই প্লাবনে আঁধার মধ্যাহ্নের দেহে
প্রাণান্ত বাঁচতে দিই লম্ফ আরো গভীরে খাই খাবি
ডুবে মরা জলে দেখা মেলে আলোর অতলে দাঁড়াই আসি।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


কবিতার স্বাদ নিতে সমস্যা হচ্ছে। মাঝে মাঝে অবোধ্য ঠেকছে।

'ইশারা' বানান টা একটু দেখেন।

শামান সাত্ত্বিক's picture


আপনার প্রথম তিনলাইন মন্তব্য আমার তিন ঘন্টার উপর কেড়ে নিলো। শুধুমাত্র কবিতাটাকে আরো সুস্বাদু করার নিমিত্তে প্রানপণ প্রচেষ্টা অব্যাহত ছিল। যদি কিছুটা উন্নতি হয়ে থাকে, তার জন্য আপনাকে বড় এক ধন্যবাদ দিলাম।

আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ভাল থাকুন। শুভেচ্ছা।

শামান সাত্ত্বিক's picture


আপনার তিনলাইন মন্তব্য আমার তিন ঘন্টার উপর কেড়ে নিলো। শুধুমাত্র কবিতাটাকে আরো সুস্বাদু করার নিমিত্তে প্রানপণ প্রচেষ্টা অব্যাহত ছিল। যদি কিছুটা উন্নতি হয়ে থাকে, তার জন্য আপনাকে বড় এক ধন্যবাদ দিলাম।

আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ভাল থাকুন। শুভেচ্ছা।

লীনা ফেরদৌস's picture


তোমার কবিতায় ফুল চন্দন পড়ুক। Smile , ভাল থেক Smile

তানবীরা's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শামান সাত্ত্বিক's picture

নিজের সম্পর্কে

নিঃশব্দের মাঝে গড়ে উঠা শব্দে ডুবি ধ্যাণ মৌণতায়