জলের সিঞ্চন শোনা যায়
কিছুই ঘটছে না, ঘটে না
আন্দোলন কোথাও কোন
মেঘ উঠে না, রৌদ্র পড়ে না
শুধু জলের সিঞ্চন শোনা যায়
দ্বিপ্রহরে দোলে দোলনায় দোলাচলে
শান্তির নিমিত্ত দাপাদাপি
খেয়ে ফেলে যদিও লেলিহান অনল
গালে প্রজাপতির ছাপ মেলে
ঠোঁটে ধরে মৃদু হাসি
দৃষ্টি গভীর তলে শুয়ে ঘুমন্ত
সে অপার সৃষ্টি।
টোকা দেবো বলে যেই
পরিয়েছি নূপুর পায়
মুক্ত চরাঞ্চলে পূর্ণিমায়
তখন নীরব নদীও ঘুমায়
সে জেগে উঠুক সুনিপুণ সুদৃঢ়তায়।।





মন্তব্য করুন