"একটি সড়ক দুর্ঘটনা এবং আমার ছোট ভাইয়ের চলে যাওয়া।"
গত বৃহস্পতিবার দিবা গত রাত ২৮/০১/২০১১ ইং রোজ শুক্রবার যশোর সাগরদাঁড়ির মধুমেলা থেকে ফেরার পথে সতিঘাটা নামক স্থানে এক র্মমান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ছোট ভাই শেখ নাজমুল আহসান (মিশু) নিহত হয়। আমার ভাইয়ের আরও বন্ধু আহত এবং এক বন্ধু নিহত হয়। আমার ভাই যশোর সরকারী এম এম কলেজের অনার্স (একাউন্টিং) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।সে কলেজের মেধাবী ও ভাল ছাত্র হিসাবে শিক্ষক ও বন্ধুমহলে পরিচিত ছিল। ঐ দিন রাত ৯ টার দিকে আমার সাথে মোবাইলে কথা হয়। ও আমাকে বলে ওরা ৬-৭ জন বন্ধু একটি প্রাইভেট কার নিয়ে মধু মেলায় গিয়েছে, শুক্র বার সকালে বাড়িতে আসবে।আমার কাছ থেকে বিদায় নিয়ে মোবাইল রেখে দেয়। হঠাৎ মধ্য রাত ৩টার দিকে আমার বাড়িতে খবর আসে মিশু সড়ক দুর্ঘটনায় পড়েছে। আমার দ্রুত এ্যম্বুলেন্স নিয়ে সতিঘাটা নামক স্থানে পৌছায়। আমরা ওদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌছানোর আগেই আমার ভাই এ্যম্বুলেন্স এর ভিতরেই আমাদের কে ছেড়ে, ওর বন্ধ-বান্ধব, আত্নীয় স্বজন, সর্বপরি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের কে কাঁদিয়ে ও চলে গেল না ফেরার দেশে।
তাই, আমি সকল ব্লগার ভাই ও বোনের কাছে আকুল আবেদন জানাই, আমার ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে ওর জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমার এইটুকু চাওয়া।





ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন

আপনার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি
নিঠুর হে, এই কী তোমার ভালবাসা ! কেন তুমি কাঁদাও, কেন তুমি কষ্ট দাও তোমার সবচেয়ে প্রিয় সৃষ্টিকে ?
আপনার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি
ভাই কষ্ট পাইলাম। আল্লাহ্ আপনার ছোটভাইকে বেহেশত নসিব করুক।
........................
কিছু বলতে পারলাম না। আপনার মন কোথাও কোনভাবে শান্তি খুঁজে পাক।
অন্তর থেকে দোয়া রইল।
আল্লাহ্ আপনার ছোটভাইকে বেহেশত নসিব করুক।
আপনার মন শান্তি খুঁজে পাক।
আল্লাহ্ আপনার ছোটভাইকে বেহেশত নসিব করুক।
আমিন!
দুর্ঘটনায় মৃত্যু আমি মানি না। এটা হতে পারে না। এটার দ্বায়িত্ব রাষ্ট্রের! প্রতি দিন শত শত লোক মারা যাচ্ছে, আহত হচ্ছে, এটা মেনে নেয়া যায় না।
মন্তব্য করুন