ইউজার লগইন

বিষ্ময়কর যুবক মোঃ শহর আলী!

আমরা আজ সবাই সহজলভ্য জিনিস পাওয়ার প্রত্যাশা করি। অথচ কোন কাজের কথা বললে আমরা এড়িয়ে যাই বা সহজভাবে বলে দেই, আমি পারব না বা আমার দ্বারা সম্ভব না, আমরা বেশির ভাগই ভাবই আমাদের ক্ষমতা খুবই সীমিত সব কাজ আমাদের দ্বারা সম্ভব না। অদ্যম ইচ্ছাশক্তি আমাদেরকে সাফলের চুড়ান্ত শিখরের পৌছে দিতে সক্ষম।এমন ই এক যুবকের সাথে
আপনাদের পরিচয় করিয়ে দিব

জেলা শহর যশোর এর গ্রাম ধোপাখোলা, পোঃ ভেকুটিয়া, থানা- কোতয়ালি এর একজন বাসিন্দা মোঃ শহর আলী। পিতা- মোঃ আশরাফ আলী, মাতা- মোছাঃ হাসিনা বেগম। জন্ম- ৫ই নভেম্বর ১৯৮০ সালে। জন্মের সময় পঙ্গুত্ব বরণ করতে হয়। জন্মের পর থেকে তার দুটি হাতে সমস্য দেখা দেয়।সেই থেকে আজ পর্যন্ত তার যাবতীয় সব কাজ পা দিয়ে করে। খাওয়া দাওয়া ও পা দিয়ে করে। শুধু তাই নয় পঙ্গুত্বর অভিশাপ তাকে পিছিয়ে রাখতে পারেনাই। ১৯৯৭ সালে সে মানবিক বিভাগ থেকে দুর্গাপুর আন্জুমান মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে। বর্তমানে সে পেশায় একজন কবিরাজ এছাড়া তার মাছের ঘের ও আছে। অদ্যম ইচ্ছাশক্তি তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।অথচ আজ আমরা সম্পুর্ণ সুস্থ্য অবস্থায় থেকে চিন্তা করি কিভাবে অন্যের অনিষ্ট করা যায়।কিন্তু দেশ গড়ার কাজে আমাদের সুস্থ হাত দুটিকে কাজে লাগাই না। আসুন আমরা ব্লগার বন্ধুরা মোঃ শহর আলী মত অদ্যম ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে গড়ে তুলি।

http://media.somewhereinblog.net/images/thumbs/choto2007_1297154340_2-08022011056.jpg

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


স্যালুট শহর আলীকে।

নীড় সন্ধানী's picture


সত্যিই বিস্ময়কর! কতোটা মনের জোর থাকলে এরকম সম্ভব!!

নুশেরা's picture


স্যালুট শহর আলীকে!

নাজমুল হুদা's picture


শহর আলীর মত উদ্যমী সকলকে হাজারো সালাম । শহর আলীকে পরিচয় করিয়ে দেবার জন্য শেখ মাকফুরুজ্জামানকে ধন্যবাদ ।
যদি কিছু মনে না করেন, তবে টাইপে আরও একটু যত্নবান হবার অনুরোধ করি । আপাতত যে কয়টা আমার কাছে বদলানো দরকার বলে মনে হলো তা উল্লেখ করলামঃ
বিষ্ময়কর যুবক মোঃ শহর আলী!>বিস্ময়কর
ভাবই > ভাবি, অদ্যম ইচ্ছাশক্তি > অদম্য ইচ্ছাশক্তি, শিখরের পৌছে > শিখরে পৌঁছে, এমন ই এক >এমনই এক, জেলা শহর যশোর এর গ্রাম > জেলা শহর যশোরের গ্রাম, দুটি হাতে সমস্য > দুটি হাতে সমস্যা, খাওয়া দাওয়া ও পা দিয়ে > খাওয়া-দাওয়াও পা দিয়ে, পঙ্গুত্বর অভিশাপ তাকে > পঙ্গুত্বের অভিশাপ তাকে, মানবিক বিভাগ থেকে > মানবিক বিভাগে, পেশায় একজন কবিরাজ এছাড়া তার মাছের ঘের ও আছে > পেশায় একজন কবিরাজ, এছাড়া তার মাছের ঘেরও আছে, অদ্যম ইচ্ছাশক্তি > অদম্য ইচ্ছাশক্তি, সম্পুর্ণ সুস্থ্য অবস্থায় থেকে > সম্পুর্ণ সুস্থ অবস্থায় থেকেও, মোঃ শহর আলী মত অদ্যম > মোঃ শহর আলীর মত অদম্য ।
অনভিপ্রেত মনে হলে জানাবেন, ভবিষ্যতে আর এমন করা থেকে বিরত থাকবো ।

আবদুর রাজ্জাক শিপন's picture


স্যালুট শহর আলী !

শহর আলীরা আমাদের প্রতিদিনের উদ্যম হোক !

তানবীরা's picture


এরা হলেন সোলজার। রেড সালাম

নাজ's picture


স্যালুট শহর আলী !

সাহাদাত উদরাজী's picture


কিছু দিন আগে চীনের এরকম এক শহর আলী পা দিয়ে পিয়ানী বাজিয়ে সারা বিশ্ব মাত করেছিল। ধন্যবাদ শহর আলী, ভালো থেকে।

বাতিঘর's picture


শহর আলীর প্রতি শ্রদ্ধা! পোষ্ট লেখক কে ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.