সব ধরনের ক্রিকেট থেকে সৌরভের অবসর
কলকাতা নাইট রাইডার্সের জীবন শুরু হয়েছিল ২০০৮ সালে। ওই বছরই সৌরভ গাঙ্গুলী বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর থেকে নাইট রাইডার্সের পাশাপাশি খেলেছেন বাংলা দলের হয়ে। কিন্তু এবার আইপিএলের কোনো দলের হয়েই খেলার সুযোগ না পেয়ে ক্ষোভে আজ সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলকাতার এই ‘বরপুত্র’।
‘আমি আইপিএলে খেলার কোনো সম্ভাবনা দেখছি না। ফলে খেলা চালিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ আইপিএলে নিজেকে ফিট রাখার জন্যই রঞ্জি ট্রফিতে খেলেছি আমি।’ ভারতের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্তটি জানিয়ে বলেছেন সৌরভ।
ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ। পাঁচ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। অবসর নেওয়ার পর আইপিএলের গত তিনটি আসরেই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্রাঞ্চাইজের কেউই। নিলামের ২০ দিনেরও বেশি সময় পর ভারতীয় বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখছিলেন সৌরভ-ভক্তরা। কিন্তু তিনটি ফ্রাঞ্চাইজের আপত্তির কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি।
নিলামে কেউ না কিনলেও মুখ বুজে সয়েছেন সৌরভ। কয়েক দিন পর মুখ খুলেছিলেন, কিন্তু কাউকে সরাসরি দায়ী করেননি। বিদায় বেলায় চাপা ক্ষোভটা আর চেপে রাখতে পারেননি সৌরভ, ‘ক্রিকেটীয় যুক্তি আর অতীত পারফরম্যান্স বলে, আমাকে দলে রাখা উচিত ছিল। আমাকে বাদ দেওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে তা পারফরম্যান্স নয়!’
ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন কলকাতার ক্রিকেটপ্রেমীদের প্রাণ। সৌরভের এ সিদ্ধান্ত মানতে পারছে না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাই বলে দিয়েছেন, ‘আমি মনে করি, আমাদের সবার উচিত সৌরভকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করা।’





সৌরভ তো স্বীকার করছে । বলছে সাক্ষাৎকার ভালো করে দেখতে । সার্কের একটা প্রগ্রামে ইন্ডিয়া গিয়ে তার সাথে দেখা হয়েছিল । এতো অহংকারী মানুষ হয় প্রথম দেখেছি। তবুও চাই ওর ভালো হোক। দাদার দাদাগিরি চলতে থাক ।
আসলে দুনিয়ার সবই ভুল! আমাদেরি উচিত সময় থাকতে বিদায় নেয়া। যারা সময় থাকতে বিদায় নেয় না তাদের কোপালে নানা দুরভোগ লিখা হয়। সৌরভেরও তাই হয়েছে। অনেক করেছিস, এবার মান সন্মান নিয়ে বিদায় নেন, না তা নয়। অতি লোভ!
সে দিন দেখলাম কি একটা এওয়ার্ড অনুষ্টানে ওকে নিয়ে স্টারপ্লাসে একটা কমেডি কমেন্ট। শাহরুক ও হাসছিলো! দাদা সময়ে বুঝলো না!
ইন্ডিয়ার খেলোয়াডদের মাঝে আমার প্রিয় হল কপিল দেব! কেন কি জন্য সেই ছোট বেলা থেকে তাকে ভাল লাগে! তার মাঝেই খুজে পাই, আমার চেতনা। কপিল কে নিয়ে ভাবছি একটা ছবি সহ পোষ্ট দিব।
শেখ মাকফুরুজ্জামান ভাই, এখানে এটা পড়ে যাবার পর অন্য ব্লগেও এটা দেখলাম। এটা করা আপনার উচিত হয় নাই। আমরা বন্ধু একটু ব্যতিক্রম। আমরা বন্ধুর নীতিমালা পড়ে দেখুন। যে কোন ব্লগে লিখুন না কেন, সেই ব্লগের নীতিমালা মনে রাখা দরকার।
মনে কিছু নিবেন না। দুনিয়াতে কি বিষয়ের আভাব আছে?
মন্তব্য করুন