জয়ের আনন্দে বিষাদ
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে রাস্তায় নেমে উল্লাসরত এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
শনিবার প্রথম প্রহরে রাজধানীর বনানীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া শাহবাগে বাসের ধাক্কায় আহত হয়েছে তিন জন।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
শুক্রবার শ্বাসরুদ্ধকর খেলায় আয়ারল্যান্ডকে ২৭ রানে হারায় বাংলাদেশ। রাত সাড়ে ৯টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই বাঁধভাঙা উল্লাসে মাতে রাজধানী। অনেকেই মিছিল নিয়ে নামে রাস্তায়, যা চলে গভীর রাত পর্যন্ত।
এরই এক পর্যায়ে বনানী ও শাহবাগের দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে বনানী ওভার ব্রিজের উত্তর পাশে বালুবাহী একটি ট্রাক সড়কে উল্লাসরত যুবকদের ধাক্কা দেয়। এতে ১১ জন আহত হয়। পরে একজন মারা যায়।
আহতদের মধ্যে তিন জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা হলেন- মো.আরমান (২৭), শিহাব (২৪) ও হেলাল (২২)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
প্রায় একই সময় শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় তিন জন আহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
মোজাম্মেল বলেন, "পোশাক বেশ দেখে মনে হয় না নিহত যুবক ও আহতরা ছাত্র।"
সুত্রঃ
http://www.bdnews24.com/bangla/details.php?cid=26&id=151080&hb=5





ভাই শিবলী খবরটা আসলেই মন খারাপ করার মতো।
কিন্তু আপনি পুরাটাই বিডি নিউজ থেকে কাট কপি পেস্ট করলেন।এটাও ভালো লাগলো না।নতুন কিছু লিখেন।সেটা আরাম করে পড়ি।
একমত। এভাবে কপি পেস্ট না দিয়ে নতুন লেখা দিয়ে লিংকটা দিতে পারতেন ।
একমত।
ছ. অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত লেখার লিঙ্ক এখানে কপি করে দেওয়া যাবে না। তবে কোনো আলোচনার প্রয়োজন হলে, রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। কপি পেস্ট পোস্ট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে অনুবাদ দেওয়া যাবে।
শিবলী ভাই নতুন কোন লেখা দিলেই পারতেন। অন্য একটা নিউজ ব্লগের লেখা কপি করাটা ভালো লাগলো না।
ভাই আমি কাল রাতে খেলা দেখে ধানমন্ডি থেকে বাসায় এসেছি রাত ১১ এ। ভাই আমি রাস্তায় মানুষের উল্লাশ দেখেছি কিছু মানুষ আগুন নিয়া নিয়ে খেলছে(ধানমন্ডি শংকর)। রাত বেশি হওয়াতে বাস/ট্রাক গুলো খুব জোরে চলছিল কিন্ত ১২-১৬ বছরের ছেলেরা রাস্তার মাঝে নাচানাছি করছে। ফুল স্পিড মটর বাইক চালাচ্ছিল কিছু যুবক। ছুটির দিন উপলক্ষে কিছু মানুষ তাঁদের সন্তান, পরিবার নিয়ে বার হয়েছিল তারা রীতিমত ভয় পাচ্ছিল এই উল্লাশ দেখে। আমি বাসায় ফিরে ব্লগ এ লিখলাম কাউ যাতে অশোভন আছরন না করে। এর আগে ১২ বছর আগে আইসিসি তে বাংলাদেশ জয় এর সময় এরকম হতে দেখেছি। আজ যখন এই খবরটি দখলাম তখন খুব খারাপ লাগল। শুধু আপনাদের জানানোর জন্য এটা দিয়েছি।
দয়া করে ২৭ নম্বর কমেন্টটি দেখুন।
http://www.amrabondhu.com/leena/263
পোস্টেইতো ঢুকা যায় না।কমেন্ট দেখবো কি করে??
ভাই লিংকটি ভুল হয়েছে। দয়া করে এই লিংকটি দেখুন অথবা লীনা দিলরুবা আপার বাংলাদেশকে জিতিয়ে এলুম
ব্লগটি দেখুন।
২৭ নম্বর কমেন্ট।
http://www.amrabondhu.com/leena/2636
মন্তব্য করুন