সবক-দ্য লেসন
আমি অনেক অলস একজন মানুষ। আমার সম্পর্কে যারা উচ্চ ধারণা পোষণ করেন, অনেকদিন ধরে তাঁদের আব্দার একটা কিছু সুন্দর করে যেন লিখি। তাই ভাবলাম নাইবা হলাম মুহম্মদ জাফর ইকবালের মত কেউ, অথবা নুশেরা আপু, মীর ভাই বা তাতাপু (আমি সব ব্লগার কে চিনিনা, যারা লেখেন তাঁদের সবার লেখার প্রতি আমার শ্রদ্ধা রইল); তবে মোদ্দা কথা হল এই, এবিতে আমিও পেচ্চাপেচ্চি করে বিমল আনন্দ পেতে চাই। তাই আমার নিজের ও আমার খুব কাছের কিছু ঘটনা দিয়ে শুরু করছি-
নববর্ষের সকালে সবাই বাড়িতে সব্বাইকে শুভেচছা জানাচ্ছি, আমার ছেলে জানতে চাইল শুভ (ওর বাবার নাম)নববর্ষ হল এবার আরভিন বর্ষ কবে হবে?
আমার পাঁচ বছরের ছেলের ধারনা বাবা যখন ইংরেজিতে কথা বলে সেটা বকা, বাবা ইংরেজিতে কথা বললে সে হাসি হাসি মুখ করে yes বলে আর আমাকে ফিসফিস করে জিজ্ঞেস করে বাবা কি বলেছে। ওকে কি বকছে কিনা, ও কি কিছু করেছে, offensive কিছু? Offensive কথাটির একটু ইতিহাস আছে। আমার ছেলে ‘চুপ কর’ বলতে শেখার পর সব্বাইকে প্রতি কথায় শাসন করতে শুরু করলো। কোন কথা বলা যায়না, সব কথাতে চুপ করো, খেতে এসো বললেও চুপ কর, ঘুমাও বললেও চুপ কর। বিরক্ত হয়ে ওকে বললাম এটা offensive কথা, বলতে হয়না, অনেক পঁচা কথা। এখনও মাঝে মাঝে বলে ফেলে, তারপর নিজেই বলে সরি আম্মু offensive কথা, বলতে হয়না, আআআআর বলবোনা।
সেদিন বিকেলে ওর বাবা ওকে বলছিল আব্বু তুমি ইংরেজিতে কথা বলবে বাড়িতে। আরভিন একটু হতচকিত হয়ে জিজ্ঞেস করলো-
কেন you not love Bangladesh? ওর বাবা চমকে উঠে বললেন, of course I love Bangladesh.
তখন আরভিন তার বাবাকে মাথা নেড়েনেড়ে বলল...In Bangladesh speaking Bangla; in America speaking English. au au …Justin Bibber (his favorite singer) speaking English. In school Miss speaking English, friend speaking Bangla( অর্থাৎ মিসদের সাথে ইংরেজিতে কথা বলতে হয় সেইটাই তো যথেষ্ট, তাছাড়া বন্ধুদের সাথেতো বাংলায় কথা বলতে হবে!)! আমি ফিসফিস করে বললাম সাব্বাস!





এবি তে স্বাগতম আপনাকে। আমার কথা কুথাও বলেন নাই তাও চা বানাইলাম আপনার জন্য । নেন খান।
পোষ্ট পড়ে মজাক পাইলাম। ছেলে তো সুপার হিট কথাবার্তা কয়। আরো লিখেন ওকে নিয়েই।
হ আমারো নাম নাই
কবে যে ছেলিব্রেটি হমু।
আরেকটা ভুল হইছে, তাতাপু এখন তাহোপু
ভাগিনা তো দেখি বড় হলে পুরা আগুনের গোলা হইবো।
আমার নামও নাই।এইটা কি করলেন গো বইন??
এবিতে
রাসেল ভাই এর এর মন্তব্য থেকে একটা গান মনে পড়লো, "পোলা নয় সেযে আগুনেরই গোলা" .রেডিওতে শুনেছিলাম, কার গান জানিনা।
কার গান নিজের চোখে দেখে নেন।
এটা কার গান তুমি জানো না??

চেইম! চেইম
দেখলাম, অনেক মজা পেলাম।
স্বাহতম! শুরু করেন পেচ্ছাপেচ্ছি
আপনাদের নাম আছেতো (আমি সব ব্লগার কে চিনিনা, যারা লেখেন তাঁদের সবার লেখার প্রতি আমার শ্রদ্ধা রইল)
। অনেক ধন্যবাদ।
পেচ্ছাপেচ্ছি ভালো হৈছে
I love Bangladesh, I love Arvin baba.
অনেক

ওয়েলকাম টু পেচ্চাপেচ্চি ওয়ার্ল্ড (বলাবাহুল্য, আমার নামও নাই)
নাম দিয়া কাম কি?
পেচ্চাপেচ্চি শুরু হোক
পেচ্চাপেচ্চি ভালো হইছে
আজ-কালকার পিচ্চিরা যে কি চালাক এবং বুদ্ধিমান! আমার জন তো এখনি টিভির রিমোট হাতে নিয়ে চ্যানেল ঘুরায়ে ফেলেন। সামনে যে আরো কত কি করবেন, আল্লাহপাক জানেন।
বাংলা ভাষার প্রতি এই ভালোবাসা অটুট থাকুক!
বাংলা ভাষার প্রতি এই ভালোবাসা অটুট থাকুক!
এবি'তে স্বাগতম। সামনের দিনগুলোর পথচলা আনন্দময় উত্তেজনায় ঠাসা থাক।
অনেক
খুক খুক, এবিতে স্বাগতম। বাসার পেচ্ছাপেচ্ছিতে মন ভরে না এখানেও পেচ্ছাপেচ্ছি করতে হবে
নেকা ভালু অয়েচে। বেশি করে নিকুন এই বর দিলাম আমি ভূতের রাজা
জুলিয়ানাদি, বড় হওয়া খুব খারাপ, সহজ কথা সহজ ভাবে বলতে দেয়না।
খাইছে... পিচ্চি তো ভালোই সবক দিসে
খাইছে,আপনিতো বস! এত সকালে কমেনট দিসেন!

Sumy,
I really like the comments and reply by ur Talent son......
May Allah bless him.
Lots of Love to Arvin
মন্তব্য করুন