ইউজার লগইন

একমুঠো জমিন

মন খারাপের
নিস্তব্ধ দুপুরগুলো
কেটে যায় একা,
দূর থেকে
কোনো এক ঘুঘু
বিষন্ন সুরে
ডেকে যায় অবিরাম ,
বুকের বাম পাশে
জমে থাকা
একতাল কষ্ট
গলার কাছে
দলা পাকিয়ে থাকা
এক মুঠো কান্না ,
আমার আকাশের
যত মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পরে।
একবার এসো
আমার হয়ে
তোমার জন্য
যত্ন করে তুলে রাখা
আমার সব
অভিযোগের ঝাপি
অভিমানের মেঘ ,
আর কান্নার বৃষ্টি নিয়ে
ঝাপিয়ে পড়ব
তোমার বুকে
আমার কাজল
আর লিপস্টিক এ
রাঙিয়ে দিব
তোমার বুকের কাছের
একমুঠো জমিন ।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন
১

জয়  's picture


তুমার কাজল আর তুমার লিপস্টিক দিয়ে দিও রাঙিয়ে এই বুকে ..
আচ্চ্চা যদি এমন হত ভালবাসার দুটি মানুষ যখন এইচ্ছে করত তখন এ দেখা করতে পারত অনেক ভালো হত দুজন এর মন এর কুনো কষ্ট থাকত না ... আর কষ্ট থাকলেও সেটা তত টা বেশী হত না ....

২

স্বপ্নময়ী আমি's picture


ভালো তো হত ই , কিন্তু সবসময় তো আর আমরা যেরকম চাই সেরকম হয় না

৩

সাবেকা's picture


ভালো । Smile

৪

স্বপ্নময়ী আমি's picture


ধন্যবাদ Smile

৫

তানবীরা's picture


ভালো । Big smile

৬

স্বপ্নময়ী আমি's picture


কমেন্ট এর জন্য ধন্যবাদ , এত্ত সুন্দর হাসিটার জন্য ও ধন্যবাদ।

৭

জেবীন's picture


ফিরবে না কতকাল জানি, ফিরবে না আগামীকাল
তবু চাইছি তোমাকে তুলে নিতে অঞ্জলিতে, রোদের ফোটাঁয়!

আপনার কবিতা পড়ে মনে হলো গানের কথাগুলো Smile

৮

স্বপ্নময়ী আমি's picture


খুব সুন্দর গানের লাইন গুলো। কার লেখা এই গান টা?

৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

১০

স্বপ্নময়ী আমি's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

স্বপ্নময়ী আমি's picture

নিজের সম্পর্কে

আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম