এক জীবনের গল্প
এক জীবনের গল্প
তৌহিদ উল্লাহ শাকিল
ঘুমের জড়তা নিয়ে হয় নিত্যদিনের প্রভাত
পেটে খুধা নিয়ে একথালা পান্তা ভাত ।
সাতটা'য় মিলে কাজ সীমাহীন অনেক কষ্ট
ধুলোমাখা সেই শার্ট সপ্নগুলো হয় নষ্ট।
প্রতিদিন ঘামে ভেজা কষ্টের বিশ্রী গন্ধ
সমাজপতিরা হেঁটে যায় করে চোখ বন্ধ।
নিত্য দিনের এই খাটুনি বাঁচার জন্য
উপোস থাকলে কেউ দেয়না মোরে অন্ন।
পঙ্গু বাবা আর বোন সাথে মা-ভাই
তাকিয়ে থাকে কখন খাবার নিয়ে যাই।
যৌতূকের দাবি মেটাতে অক্ষম আমার বাবা
বোনের প্রতি নির্যাতনের নামে ভয়াল থাবা।
পঙ্গু বাবার মেলেনি মিলের পাওনা টাকা
লাভ কি শ্রমদিয়ে জীবন করে ফাঁকা ।
সৎভাবে বেঁচে থাকো সবাই চেঁচিয়ে বলে
এই জীবনকে কি বেঁচে থাকা বলে ?
সকাল থেকে সন্ধ্যা কাজে পার দিনটা
সুখ পেতে উসখুস করে বোকা মনটা ।
(০৬.০৯.২০১১ রিয়াদ সৌদি আরব । সকাল ১০টা )





এটা এই ব্লগে লেখা আমার প্রথম কবিতা । আজ সকালে লিখেছি । সেই কারনে এখানে জমা দিলাম । ভাল লাগলে জানাবেন । ভুল হলে শুধরে দিবেন। সকলের জন্য অনেক ভালবাসা আর মঙ্গল কামনায় । আমি প্রধানত গল্প লিখি এবং সেই সাথে কবিতা ।
কবিতা ভালো হৈসে। এবি'তে
লেখা শুরু করুন হাত-পা খুলে, পুরোদমে।
আপনাকে ধন্যবাদ। এবি মানে কি বুজলাম না ভাই।
এবি মানে আমরা বন্ধু
...
আম্রা সর্ট কৈরা এবি কৈ
কবিতার চয়নে এক জীবনের গল্প- ভালো লাগলো। লেখাটিতে সমাজের সার্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ধন্যবাদ আহমেদ আলী । আপনাদের সাথে পথ চলতে এসেছি । আপনাদের সহযোগিতা পেলে খুব খুশি হব।
ধন্যবাদ । একজন মায়াবতী।
আরে শাকিল আমরা বন্ধুতে কবে থেকে এলে
এই তো বস । ৬ তারিখ এলাম । আপনি এখানে আছেন জানলে আপনার নাম দিতে পারতাম রেজিশট্রেশনের সময় । আপনাকে এখানে দেখে আমার নিজের কাছে বেশ ভাল লাগছে । আপনার জন্য এবং মা মনি র জন্য অনেক শুভকামনা রইল ।
মন্তব্য করুন