স্বপ্নের ঘোরে
শুষ্ক বুকে দারুন খরা মরূদ্যানের মত
পাথরে জল সেচে মেঘমালা প্রানের নব সঞ্চার
দিন রাত অবিরত উম্মাতাল পারাবারের শব্দহীন গর্জন
প্রতীক্ষায় নতুন বীজ বুনি নিরাশার চরে।
ধূলির ঘূর্ণি ভেঙ্গে করে চূড় শিরা উপশিরা
বুকের পাঁজরে বেদনারা খেলা করে উল্লাসিত হয়ে
মস্তিষ্কের নিউরনে অচেনা কষ্টেরা উজ্জীবিত হয় পুনরায়।
রাতের আঁধারে ঘুমের শহরে সপ্নেরা উঁকি মারে
আমবশ্যার শশী বিহিন নিকষ আঁধারে
ডানে বামে হাতড়ে খুঁজি হারিয়ে যাওয়া
প্রিয়তমার উল্লাসিত মুখের কুৎসিত প্রতিচ্ছবি।
(২০.১০.২০১১ রিয়াদ ।সৌদি আরব)





ভাল। লিখে চলুন। শুভ কামনা থাকলো।।
ধন্যবাদ
ভালো হয়েছে। তবে সাহিত্যের ছাত্র হিসাবে বলতে চাই যত বেশি ভালো কবিতা পড়বেন নিজের লেখা ততই সমৃদ্ধ হবে। বাংলা কবিতার ক্ষেত্রে বিশেষ করে জীবনানন্দ দাশ ও পরবর্তী কবিদের লেখা পড়াটা খুবই জরুরী।
পড়ছি এবং চেষ্টা করছি । উপদেশ মুলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
কঠিন
খুশী হলাম
ধন্যবাদ ঈদ মোবারক
শর্মির মন্তব্যে লাইক।
চেষ্টা করছি
মন্তব্য করুন