ইউজার লগইন

প্রবাসের জীবন চিত্র

প্রবাসের জীবন চিত্র

তৌহিদ উল্লাহ শাকিল

একাকী প্রতিদিন নির্ঘুম রাত কাটাই

দেশ-মাতা তোমায় হৃদয়ে রেখে,সেকেন্ড,মিনিট

ঘন্টা,দিন মাস বছর।একের পর এক।

বিশাল অট্রালিকায় করি বসবাস,পাচতারা হোটেলে

খাবার খাই,ফাস্টফুড,রসালো-বিদেশী চটকদার রান্না

। কই মাছের ঝোল আর হেলেঞ্চা শাকের স্বাদ

জিভে জল আনে ,তাই বিস্বাদ লাগে এখানে সব।

ব্যাস্ততা আর কোলাহল নিংড়ে ফেলে জীবনের সব ।

আম্রকাননের শীতল পবনের লোভ জাগে।

নাগরিক কোলাহলে পথ হারাই রাতের পর রাত।

হুট করে ঘুম ভেঙ্গে যায় , মনে পড়ে

মা তোমার স্নেহ মাখা সেই মমতার মুখ।

ভুলে থাকতে তোমায় আবার বীয়ারের পেগে

নিজেকে লুকাতে চাই একের পর এক ।রাত শেষে

ভোরের আহবান , নেই পাখির কিচির মিচির

নেই শিশির ভেজা ঘাসের চাদর । ব্যাস্ত আমি

ছুটে চলি । প্রবাস জীবনের ব্যাস্ত কোলাহল আর

চক বাঁধা জীবনের গণ্ডিতে । দিনের পর দিন

মাসের পর মাস, বছরের পর বছর

তবু মেলেনা মুক্তি আমার এই বেড়াজাল থেকে।

আমি প্রতীক্ষায় থাকি , দেশের মাটি আর

মা তোমার আঁচলে মুখ লুকানোর জন্য।

(১৮.০৯.২০১১ দুপুর ০১.২৫ রিয়াদ, সৌদি আরব।)

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তৌহিদ উল্লাহ শাকিল's picture

নিজের সম্পর্কে

দেশের বাইরে আজ এই শহর থেকে কাল অন্য শহরে যাযাবরের মত ছুটে চলছি বিরামহীন। । জন্ম ১৯৮১ সালের ৭ই ডিসেম্বর কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানার কান্দিরপাড় গ্রামে। । বাবা বেঁচে নেই। তাই জীবিকা এবং কর্মসংস্থানে দেশ ছেড়ে পাড়ি জমাই ২০০৩ সালে । সেই থেকে এখন ছুটে চলছি । । মাঝে মাঝে কিছু লিখি । কি লিখি তা নিজে ও জানি না ।। কেউ বলে ভাল লিখি, কেউ বলে কিছুই হয়না । আসলে কি হয় আমি নিজে ও জানিনা । তাই ছুটছি এখন সাহিত্যের রস আস্বাদনে ।