অবিকল
ক্লাসে মনোযোগ দেয়ার ব্যাপারটা এরই মধ্যে ইতিহাস হয়ে গেছে। এটেন্ড্যান্সে ৩০-৪০টা মার্কস পাওয়া যায়। টেনেটুনে পাশ করনেওয়ালাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ! তারপরেও অনেকে এই এটেনড্যান্সের কয়েকটা মার্কসের মায়া ছাড়াতে পারছে। আমাদের মতো কয়েকটা ভীতুর ডিম এখনো পারে নাই... তাদেরই কেউ কেউ তাই ক্লাসে বসে ঝিমায়। কেউ ছবি আঁকে।
সেদিন বসেছিলাম শাহরিয়ার ইকবালের ক্লাসে। পাইপলাইনে কয়েক পদের হ্যাজার্ড আর কেমনে গেট বসাইয়া আর রেজিস্টার বসাইয়া কি করা যায়, এইসব হাজিবাজি মাথার উপর দিয়ে কনটিনিউয়াসলি উড়ে যাচ্ছে। ধরার চেষ্টাও করছিলাম না। পাশে বসে ছিল এক মহা আর্টিস্ট । বিশাল মনোযোগের সাথে ছবি আঁকতেছিল। গেজানোর মতো কাউকে না পেয়ে কি করবো কি করবো ভাবতে ভাবতেই অনেকদিন পর... ... অনেক অনেক অনেক দিন পর গুনগুন করে গান লিখে ফেললাম!
প্রথমে একটা শব্দ মাথায় উড়াউড়ি করছিল...অবিকল। কান টানলে আসে মাথা; অবিকল টান দিলাম...বের হলো কবিতা! থুক্কু ! গান 
ধুলো পড়ে যাওয়া শৈশব পিছুটান
চেনা মুখখানি অচেনা হবার অভিমান
মুখোমুখি কিছু নির্ঘুম রাত স্মৃতিময়
চিলেকোঠা প্রেম, হয়তো শুধুই অভিনয়...
তবু সব হাসিমুখ ছাপিয়ে তোমার চোখের জল
স্মৃতির পাতার কোন এক কোণে অবিকল।
কাল সারারাত বয়ে চলা স্মৃতির ঝড়
ভুল হয়েছিল, হয়তো হয় নি, তারপর?
ভেজা ভেজা চোখে হারাতে চাওয়ার অনেক পর
শেষ আরেকবার তোমায় হারাবার খবর
আজো সব চেনা মুখ ছাপিয়ে তোমার বিষন্ন চোখ
বলে, আরেক জন্ম তোমার আমার হোক।
আজো সব হাসিমুখ ছাপিয়ে তোমার চোখের জল
স্মৃতির পাতার কোন এক কোণে অবিকল।





গাইবে কে?
আমি কিন্তু একজন গায়িকা+কীবোর্ডিস্ট চিনি
গানের সুর করবে কে ?
কেউ না...
বাহ গানডা রেডি হইলে শুনাইয়েন... লিরিকডা ভাল্লাগছে
রেডি হবে না মনে লয়
সুন্দর
থেঙ্কু
টেকা দিলে আমি গাইতে পারি...
আপ্নে ট্যাকা দিলে আমি আপ্নার গাওয়া গান শুনতে পারি
স্কুলের পরে আর ক্লাস টাস তেমন করি নাই। বুঝলাম এইজন্যই আমার কবি হওন হইলো না
গান
সুন্দর কবিতা। ধন্যবাদ
অনেক ধন্যবাদ
...গানডা আমার খুব ভালো লাইগা গেলোতো....এখন এই গানডা কবে শুনুম?
প্রথম কাম লিরিক্স মুখস্ত করেন। দ্বিতীয় কাম, বাথরুমে যান, দরজা লাগান, শাওয়ার ছাড়েন...তারপর মুখস্ত করা বিদ্যা ঝাড়েন
...সে নাহয় হৈলো, কিন্তু সুর পামু কৈ?
কেম্নে কই? জানেন না, আমি নিজেই তো সুরকানা তালকানা
সাথে আশফাকের ছবিখানাও দিয়ে দিতি!
আর পরীক্ষা যখন পিছাচ্ছেই তখন নতুন বড় কিছু লেখ না, শাহরিয়ার ইক-বালের "হাজিবাজি" আর কত পড়বি?
http://www.flickr.com/photos/ayon_solitaire
এখান থেকে দেইখা নে। বেশিরভাগই এডাল্ট কন্টেন্ট
শেষ প্যারাটা মুখস্ত করার দরকার আছে
সপ্রসংগ ব্যাখ্যা কর। ৫ নম্বরের প্রশ্ন
স্মৃতির পাতায় টলমল
পদ্মপাতার জল।
অথবা
ঘরেতে এলো না সেতো
মনে তার নিত্য আসাযাওয়া
লিরিক ভালৈসে
।
তয় বালামরে দিলে এই লিরিকের কি গতি করত কে জানে...
বালাম, হাবিব এগোরে কইয়া রাখতাছি... হাজিবাজি হইলেও এইটা কফিড়াইটেড ম্যাঠেরিয়াল।
অনুমতির জইন্যেও যুগাযুগের দ্রকার নাই। ধইন্যবাদ।
লিরিক সুন্দর হইছে।
আর্টসেল রে লিরিকটা পাঠায় দেন ...
উনাদের কি আর কুনো কাম নাই?
এইটা তো আগেই পর্ছি তোমার ব্লগে।
ভাল্লাগ্ছে।
সবই শাহরিয়ার ইকবালের কুদরত রে ভাই !
সে নাকি তোমাদের প্রতিবেশীদের সাথে পরিচয় করায়ে দেয়??

উনি প্রতিবেশীনিদের ব্যাডমিন্টন খেলা দেখে
তাই নাকি? আর কি জানেন? শাহরিয়ার ইকবাল সাহেবকে নিয়ে একটা পোস্ট দেন
...
এরে ভাই! আপ্নে কেডা! উনারে নিয়া পুস্টাইতে চাই না। পরীক্ষা এখনো শ্যাষ হয় নাইক্কা
তোর হবেরে তোর হবে... দে দুইটা টাকা দে..
##########
এইসব হাজিবাজি মাথার উপর দিয়ে কনটিনিউয়াসলি উড়ে যাচ্ছে। ধরার চেষ্টাও করছিলাম না। ... খেক খেক খেক... আমি যেইখানে ''বিদ্যার্জন'' করছিলাম লন্ডনে ঐখানে সিস্টেম ছিল যেই পেপারের ক্লাস ষেইটাই ঐদিন সারাদিন পড়ানো হয়... তো ক্লাসে সকাল সাড়ে নয়টায় ঢুইকা লম্বা ঘুম দিছইলাম... আর বিকাল সাড়ে চারটায় ঘুম শেষ কইরা সবার সাথে বাইর হয়া আসলাম..।
...
#####
লিরিক টা পছন্দ হইছে.. পুরা ভাং-খাওয়া লেখা :) সুপ-ডুপ.।
...
আমার আবার ক্লাশে ঘুমাইতে মঞ্চায় না...ব্যাপকই গাঢ় ঘুম কিনা...পরে জাগাইতে প্রব্লেম হইতে পারে
লিরিক্স টা ভালো পছন্দ হইছে
গাইয়া ইস্নিপ্সে আপলোডান।
খাইছে! অবাক ক্যান!
আমি গামু না , টাইম নাই ...
আপ্নেরেই গাইতে হপে... :-"
মন্তব্য করুন