একটা টানেলে আটকে রয়েছি...
প্রবেশমুখে তেমন কিছু লেখা ছিলো না যদিও,
তবু টানেল বলেই জানতাম
ভেতরে আঁধার খেলা করে।
আমাদের অসহায় চোখ
অতএব দেখে নাই অন্ধকার আর নৈশব্দের মাঝে
কেমন ঝগড়াঝাটি চলে।
প্রবেশমুখে কেবল লিখে দিলেই চলতো,
আঁধার কখনো পরোয়া করেনি কাহারেও...
সাবধানে আঁধার পেরিয়ে বেরিয়ে যাবেন।
তাহলে আনন্দময় সময়টা কেটে যেতো আঁধারে আঁধারে।
আঁধারের সাথে চোর-পুলিশ খেলতে খেলতে।
নিষেধের তারস্বরে আমরা পুলকিত চিত্তে
আঁধারের চেয়ে বেপরোয়া চলবার অভিনয় করতাম...





অনেকদিন পর আপনার কবিতা পড়া হলো।
খুব সম্ভবত প্রথম আপনার কবিতা পড়লাম। শেষের লাইনটা ছাপ দিয়ে গেল
অনেক অনেক ভালো লেগেছে।
পাঠককূলেরে ধন্যবাদ...
ভাল্লাগলো।
পড়লাম
ভাল্লাগছে। এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা নাই
মন্তব্য করুন