ইউজার লগইন

চোর আর প্রহরী বিষয়ক কবিতা

প্রহরী দেখেনা কভু চোরেরে সজ্জন
আর তাই চোর থাকে আড়ালে আড়ালে
প্রহরী দূরত্বে গেলে চোরের আরাম
চোর তাই থাকে চুপ নিভৃত আয়েশে

তবু চোর, ঘাঘু চোর নিষ্ঠা সহকারে
অপেক্ষায় ওত পেতে থেকেছে নিয়তঃ
যদি কোনোদিন আসে এমনো অবুঝ
যেদিন প্রহরী তারে খুলে দেবে সব
তুলে দেবে মালসামান তার করপুটে...

প্রহরীও নিষ্ঠা ভাবে, দাঁড়ায় দরজায়
চোর তার বিপরীত হারায় আড়ালে।
আহা সমাপনী
আহা বাতুলতা...
কেহ তারে জানে নাই কখনো শাশ্বতঃ...

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


এই না সেই জামাল ভাস্কর।

প্রহরী দেখেনা কভু চোরেরে সজ্জন
আর তাই চোর থাকে আড়ালে আড়ালে
প্রহরী দূরত্বে গেলে চোরের আরাম
চোর তাই থাকে চুপ নিভৃত আয়েশে

শওকত মাসুম's picture


শেষ দিকে আইসা দিক হারাইয়া ফেললাম একটু, এর আগে মনে হইলো বুঝতেছিলাম।

ভাস্কর's picture


শেষটা কনফিউজিং আর আপেক্ষিক এইটাই কইতে চাইছিলাম... Tongue

শওকত মাসুম's picture


প্রহরী থাকে, তারপরেও চুরি হয়। নিষ্ঠা কার বেশি?

ভাস্কর's picture


নিষ্ঠা আসলে সবার মাসুম ভাই...সবাই নিষ্ঠ থাকে আপন স্বভাবে।

মীর's picture


আমার ভাল্লাগসে।

তানবীরা's picture


Puzzled Sad(

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...