ইউজার লগইন

চোর আর প্রহরী অথবা প্রহরী আর চোর...

চোর আর প্রহরীর কাহিনী ইতিহাসের নিয়ম মতোন পাল্টে যায়। কখনো সখনো তারা একে অন্যের পোশাক পরে দেখতে চায় জীবনের অন্যপ্রান্তে কে কতোটা সুখে আছে, কিম্বা দুঃখ এলে কতোটা জলস্রোত ভেসে যায়, ভাসায় পারিপার্শ্বরে। আমার এইবারের চোর আর প্রহরীর গল্পে বা কবিতায় অতএব সেই রূপ বদলের খেলা দেখবার চেষ্টা করলাম।

.
.
.
.
.

চোর কি কেবলি চোর রয়ে যায়!
প্রহরী কি কেবল প্রহরী রবে আজীবন!
আমাদের গ্রামে চোর সবে এলো
প্রহরীর ভূমিকায় অভিনয় শিখে।
চাকুরীহীন প্রহরী এইবার তবে
চোর হয়ে কাটাবে জীবন কিছুকাল...

চোর জানে কিরম কৌশলে সিঁদ কাটা হয়
প্রহরী জেনেছে ঘরের আদ্যপান্ত।
এবার প্রহরী আকা চোর, যিনি ছিলেন আগের জমানায়
চোর, তিনি চোর আকা প্রহরীর সাথে শুরু করলেন
চোর পুলিশ, চোর পুলিশ খেলা...

চোর তাই অযথাই জেগে রয়
আর গোপনে পেরেছে গালি
প্রহরীর মায়রে চুদি তার চোখ বুজে এলে...
অন্যদিকে প্রহরীর চোখে মুখে ধর্ষক চাহনী
কোনমতে ঘরে ঢুকে গেলে একবার,
শুধু একবার...তারপর চোরের দশদিন কি তার একদিন হয়।

তুমি চোর দুষ্টু অতিশয়! তোমার জন্মের কোনো ঠিক নাই
ঠিকানার ভুলে তুমি কোনোকালে পড়োনাই ধরা পুলিশের হাতে।
আর প্রহরীর জন্ম যেনো ভুলে ভরা, সমাজের অবহেলা।

এইবার এইবার চোর চোখ খুললো,
প্রহরীও অবশেষে ইতিহাস ভুললো...

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

নরাধম's picture


দারুন লিখলেন। এটা কি কোন ঘটনাকেন্দ্রীক লেখা?

ভাস্কর's picture


ঘটনাতো আমাগো জীবনে অহরহই ঘটে...

মীর's picture


এইবার এইবার চোর চোখ খুললো,
প্রহরীও অবশেষে ইতিহাস ভুললো...

তোফা হয়েছে। বাহ্ বাহ্

ভাস্কর's picture


Cool

শওকত মাসুম's picture


আমাদের গ্রামে চোর সবে এলো
প্রহরীর ভূমিকায় অভিনয় শিখে।

গ্রামে নাকি এই বাংলাদেশে?

ভাস্কর's picture


আমাদের গ্রামের নাম বাংলাদেশ... Wink

চাঙ্কু's picture


চোর জানে কিরম কৌশলে সিঁদ কাটা হয়
প্রহরী জেনেছে ঘরের আদ্যপান্ত।
এবার প্রহরী আকা চোর, যিনি ছিলেন আগের জমানায়
চোর, তিনি চোর আকা প্রহরীর সাথে শুরু করলেন
চোর পুলিশ, চোর পুলিশ খেলা

তাইলে কি পুলিশগুলো কোন কালে চোর আছিল আর চোরগুলা পুলিশ আছিল ? Tongue

ভাস্কর's picture


হ...এইটা আগের চোর অ্যান্ড প্রহরী পর্বগুলি পড়লে জানবেন। Smile

তানবীরা's picture


মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...