একটা হার্ড রক প্যাটার্নের গানের লিরিক লিখলাম গতোকালকের ফেইসবুক স্টেটাস মাথায় নিয়া...
ইদানিং গান শুনতে গেলে টের পাই বয়স কতোটা বাড়ছে। ৬ গ্র্যামি অ্যাওয়ার্ড বিওন্স নোয়েল্সরে মনে হয় এইসব কেমনে মানুষের পছন্দ হইতে পারে! জনপ্রিয় ব্রায়ান অ্যাডাম্স কিম্বা রিচার্ড মার্ক্স শুনলে উপলব্ধ হয় এইসব পুতুপুতু প্রেমের গানে কেমনে মানুষ এইরম ভালোবাসা দ্যায়! আসলে এই যূগের মানুষের লগে আমরা যারা ৭০'এ বড়ো হইছি উন্মাদনায় তাগো বিশাল তফাৎ...এই তফাতের কারণ হয়তো আমাগো সময়ের রাজনৈতিক আর সামাজিক ডেকাডেন্স...কাইলকা একটা স্টেটাস দিছিলাম ফেইসবুকে, কৌশিকের অনুরোধে ঐটারে ক্লাসিক রক জমানার কথা মাথায় রাইখাই একটা লিরিক মতো বানাইয়া ফেললাম ২০ মিনিটের মাথায়...দেখা যাক এইটারে গান করা যায় কীনা...
মুখোশ পরা মানুষগুলি
কেমন জানি হাসছিলো
পেছন ফিরে চাইনি ভয়ে
ভেবেছি সর্বনাশ ছিলো...
আসলে কেউ বাসছিলো
ভালোর সাথে মন্দ মিশে
সম্ভাবনায় ভাসছিলো...
কোরাস:
আসলে সব মানুষগুলি
ভীষণ রকম চুপছিলো
হাসছিলো সব মুখোশগুলো
মুখোশগুলো হাসছিলো।।
আনমনে আমি চলেছি কোথাও
জানি না কোথায় বাস ছিলো...
মুখোশপরা মানুষগুলি
পেছন পেছন আসছিলো
জানিনা সে কোন মাস ছিলো
রক্তভেজা পথের স্মৃতি
গমগমে আকাশ ছিলো...
কোরাস:
আসলে সব মানুষগুলি
ভীষণ রকম চুপ ছিলো
হাসছিলো সব মুখোশগুলো
মুখোশগুলো হাসছিলো।।
সামনে থেকে আঘাত এলে
হৃদয়ে তবু বিশ্বাস ছিলো
লড়াই হবে শত্রু সাথে
এমন আশ্বাস ছিলো
ভাবিনি কেউ বাসছিলো
ভালোর সাথে মন্দ মিশে
সম্ভাবনায় ভাসছিলো
কোরাস:
ভুলে ভরা মনটাতে আজ
সন্দেহ-সংশয় ছিলো
মুখোশ মাঝে আনন্দ আর
আমার মাঝে ভয় ছিলো।।





গানটা উঠানো যায় না?
একটা অল্টার্নেটিভ রক প্যাটার্নের আইডিয়াতে গান লিখন প্র্যাক্টিস করতেছি আপাতত...দেখা যাক বস কদ্দূর যাওন যায়...তয় এইটা আমি নিজেইতো একটা সুর মাথায় রাইখা লিখছি...
ভাল্লাগসে, লিরিক টা পইড়াই বুঝা গেসে রক ধাচ-এর গান হইব এইটা, যদিও আমার কাছে এইতা এক্তু মেটাল/হেভি মেটাল লিরিক লাগসে(মানে অইরকম সুর-ও করা যাইতে পারে এইটারে)
রনি আমি মেটাল ভক্ত না ঠিক...ক্লাসিক্যাল হার্ড রকারগোই আমার পছন্দ...বা যারা অল্টারনেটিভ রক করতো তাগো গানই শুনছি বেশী...
সুরসহ লিরিক পড়তে চাই! এখন ব্যবস্থা করেন ...
এইটা করতে আপনের সহযোগিতা লাগবো...সুর কইরা পড়েন...
দারুণ!
পড়তে পড়তে কেন যেন রেনেসাঁর দিন বদলের মেলাতে'র কথা মনে পড়ে গেলো...
অন্ত্যমিলের লেইগা?
হইতে পারে...
যুতমতো সুর পড়লে এইটাও দারুণ গান হবে। শোনার অপেক্ষায় রইলাম।
ফাটাফাটি! পিকনিকের দিন সুর কৈরা পড়তে হৈবো।
ভেবেছি সর্বনাশ ছিলো- ভেবেছি বিনাশ ছিলো
হৃদয়ে তবু বিশ্বাস ছিলো - হৃদয়ে বিশ্বাস ছিলো
আনমনে আমি চলেছি কোথাও- আনমনে আজ চলছি কোথায়
করে দেখেনতো, মনে হয় অন্তমিল টা ভালো হবে। আলগা মাতবরি করলাম।
এইটাতো দলছুটের গান হৈলে বেশী মানাইত। লাইকিত হলো।
ভেবেছি সর্বনাশ ছিলো- ভেবেছি বিনাশ ছিলো হৃদয়ে তবু বিশ্বাস ছিলো - হৃদয়ে বিশ্বাস ছিলো আনমনে আমি চলেছি কোথাও- আনমনে আজ চলছি কোথায়
করে দেখেনতো, মনে হয় অন্তমিল টা ভালো হবে। আলগা মাতবরি করলাম। এইটাতো দলছুটের গান হৈলে বেশী মানাইত। লাইকিত হলো।
অক্ষরবৃত্ত ছন্দ মাফিক গেলে আপনের সাজেশন আসলেই কাজের...তয় সর্বনাশ শব্দটা ব্যবহারের আলাদা মর্তবা ছিলো আমার, ঐখানে মাত্রাবৃত্ত মাফিক একমাত্রা ভাঙছিলাম ইচ্ছা কইরাই। বাকী সাজেশনগুলি সূর করতে গেলে মনে হয় আসলেই কাজে দিবো।
গান গাওয়া হইলে কোথাও আপলোড করে লিংক দিয়ে দিয়েন
ভাস্করদা, কাউরে দিয়া গাওয়ায়া ফেলেন। গান আমি পইড়া কিছুই বুঝি না
সুরসহ শুনতে চাই, সব পড়ে বুঝার জিনিস না ঃ)
মন্তব্য করুন