ইউজার লগইন

অহেতুক লিরিকের আনাগোনা

এক.
চৌকাঠ পেরোলে হয়তো পেয়ে যাবো শব্দের খোঁজ
কিন্তু আলসে আমার পা চলে নাই, ডানায় করেছে ভর
ক্লান্তি।

দুই.
শব্দের চে আলোকের গতিবেগ বেশি
কোনোকালে এই জ্ঞান পেয়েছিলো ব্যর্থ বালকেরা
তবু চোখের চে কান বেশি প্রখর হয়েছে দিনে দিনে
শব্দের নিকটে হেরে গেছে আলোর কারসাজি।

তিন.
বিনিদ্রার মন্ত্র পড়ে আমি পড়ে পড়ে ঘুম যাই
যদিওবা স্বপ্ন ছাড়া যেই ঘুম তারে মনে হয় মৃত্যু
অতএব আমি মরে পড়ে থাকি
শূন্যের ক্যান্টিনে...

চার.
শেষ হলে উঠে চলে যাবো
মনস্থির করে গ্যাট মেরে বসে থাকি।
আবার সন্তর্পণে চাই
কোনোদিন শেষ না হোক আমাদের ছেলেখেলা।

পাঁচ.
আমার সোনার ময়না পাখি
তুমি কোনদেশে চলে যাও
পৃথিবীর কোনো দেশে আমার ঘরবাড়ি নাই...

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


চার খুব ভালো লাগছে

আর তিন এর "শূণ্যের ক্যান্টিন" উপমাটা...

রোমেল চৌধুরী's picture


Simile is an approximation, metaphor is an equation.

ফিরোজ শাহরিয়ার's picture


পুরোটাই ভালো লাগছে।

রোমেল চৌধুরী's picture


পাঁচটি উজ্জ্বল মাছ ঝর্ণা থেকে নেমে এসেছিল!

ভাস্কর's picture


ধন্যবাদ আপনাদের সকলরে...

মুক্ত বয়ান's picture


আমি শেষ থেকে পড়া শুরু করছিলাম, ভাবছিলাম লিরিকগুলার শুরুর লাইনটা পরিচিত কোন লাইন, পরেরগুলা আপনার.. এভাবে হবে। পরে দেখি সবগুলাই আপনার।
২ নম্বরটা বেশি পছন্দ হইছে। Smile

জ্যোতি's picture


৩, ৪, ৫ বেশী ভাল্লাগছে। পুরোটাই ভাল্লাগছে।

একজন মায়াবতী's picture


তিন, চার বেশী ভালো লাগছে। Smile

শর্মি's picture


আপনার গদ্য ভালো, তবে কবিতাগুলোই বেস্ট।

১০

ভাস্কর's picture


আমারো আমার কবিতাগুলিরেই বেশি ভালো লাগে... Big smile

১১

চাঙ্কু's picture


পরথমডা ভালা হইছে বেশি।

১২

একলব্যের পুনর্জন্ম's picture


পুরোটাই ভালো লেগেছে। "গ্যাট মেরে" শব্দের ব্যবহার ভালো লাগলো।

১৩

প্রিয়'s picture


পুরাটা কবিতাই খুব ভাল্লাগসে।

১৪

হাসান রায়হান's picture


২,৪,৫ ভাল্লাগছে বেশি।

১৫

তানবীরা's picture


আমার সোনার ময়না পাখি
তুমি কোনদেশে চলে যাও
পৃথিবীর কোনো দেশে আমার ঘরবাড়ি নাই...

টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...