মরণরে তুহু মম শ্যাম সমান...
তুমি যেভাবেই চলো, যতো সাবধানে;
মৃত্যু এসে দাঁড়াবে তোমার পাশে,
ঘাড় ফেরাতেই মৃত্যুর মুখশ্রী তোমার চোখের
দোড়গোড়ায় নাড়াবে মৃত্যুময়তারে।
বর্ষা চলে গেছে, তবু বর্ষণ থামে না
এখন বৃষ্টিতে ভিজে রোমান্টিক হতে
ইচ্ছা করেনা একেবারেই,
বন্ধ কাঁচের জানালা বরং অনেক
আবেগময়তা আঁকে শরীরে শরীরে
সেখানে যেমন ঠিকড়ায় রোদ্দুর
তেমনি আঁধার একেছে স্থিরতা...
কেবল জলের ঘ্রাণহীন নীরবতা
মৃত্যুর মতোন তারে আকড়ে থাকে
বিলাসী বিশ্বাসে।
বালুকনা নিয়মমতো স্ফটিক স্বচ্ছতায়
পাল্টে যায়, তার ইতিহাসে মৃত্যু
না লেখা হলেও, কাঁচ বলে আমরা
আসলে জল-রোদ্দুর-আঁধারের সাথে
তার পরকাল দেখি; মৃত্যু মানে দেহান্তরে যাওয়া
মৃত্যু মানে আড়ালের কাহিনী রচনা।
বৃষ্টি বলে বেরিয়ে পড়ি না
বৃষ্টি বলে কাঁচের এপাশে
অসহায় রূপকল্প আঁকি
জীবন অথবা জীবনের মতো মায়া,
আর সেসময় কিছু মানুষ, যাদের
কাছে জীবনের মানে মৃত্যুর সীমানা
অব্দি ঘুরে দেখা, তারা ঠিক
কাঁচের ওপাশে চলে যায়।
মৃত্যুর ঝলকানো সোনামুখী দাঁতে
তারা ভয় দেখে নাই, দেখেছে ইশারা,
দেখেছে জয়ের সম্ভাবনা।
কাগজের ফুলে প্রাণ দেবে
বলে, তারা পরকালের নিকটবর্তী
হয়...





কাগজের ফুল-কেউ কী ছবিটা আর করবে?
ক্যাথরিন সুস্থ্য হইলে মনে হয় সিদ্ধান্তটা পাওয়া যাবে। সে নিজেও একটা সিনেমা বানানের যোগ্যতা রাখে।
"কাগজের ফুল" ছবি টা শেষ হওয়া দরকার ছিল খুব। আর কেউ ওটা করার চেয়ে না করাটাই বোধ হয় ভাল হবে...
~
কবিতাটা এ প্লাস
মন্তব্য করুন