ইউজার লগইন

জেন যেভাবে জেন হয়ে উঠে...

......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
...........................................................................................................................................................................................................................................................................................................................................

..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

বিন্দু বিন্দু হয়ে লাল জল ফোঁটা ঘরময় ঝরে পড়তে থাকলে আমি জানালার বাইরে নজর দেই। তিনজন ভিখিরিকে দেখি পথে জমে থাকা বৃষ্টি জলে পা ভেজাচ্ছে। দূর থেকে বুঝতে পারি না কাঁদা মুছে নিচ্ছে, নাকি তাদের অলস সময়ের বিনোদন...বিন্দু বিন্দু স্ফটিক জলের মুচকি হাসি ছড়িয়ে পড়ছে হিমশীতল আউটডোরে। আমার ঘরের মেঝেতে জমছে লাল জল, ঠিক রক্ত নয় - সিঁদুরের ঘ্রাণ মেশানো তাদের গায়ে, যেনো এক্ষুনি তুলির আচরে আচরে ইতিহাস লেখা হবে। ক্যালিগ্রাফি।

পায়ের চেটোতে লাল রঙ মেখে আমি ঘরের দেয়াল পেরিয়ে ইতিহাসের বারান্দাময় ছাপ ফেলতে ফেলতে হেটে আসি। তারপর মুখের ভাঁজে ভাঁজে লাল জলের রেখায় আল্পনা এঁকে ধ্যানে বসি...জেন গুরু হওয়ার বাসনা বুকে।

আহা! জেন গুরু হলে আমার কোয়ানে মুত্যু মুছে যাবে...

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


পড়লাম

রায়েহাত শুভ's picture


আমার চোখে, শেষ লাইনে আপনার অভিলাষ প্রকাশ পাইতেছে...

ভাস্কর's picture


কীসের অভিলাষ? এইটা হইলো বোধি...এমন কোন স্থান নাই যেইখানে কোনোকিছু জন্মায় না কিম্বা কোনো কিছু মৃত্যুবরণ করে না...

রায়েহাত শুভ's picture


আমার কাছে মনে হইছে আপনি বোধি প্রাপ্ত হবার লাইগা অভিলাষ প্রকাশ করতেছেন...

লীনা দিলরুবা's picture


লেখাটা বুঝতে চেষ্টা করছি... লেখক এখন যে কোনো অনুভূতি প্রকাশে অনায়াস এবং সেসব শৈল্পিকভাবে কলমেও আনতে পারছেন, তার এখন রোজ অনেক অনেক লেখা উচিত।

স্মৃতিকথা সিরিজতো আর লিখলেন না।

তানবীরা's picture


আহা! জেন গুরু হলে আমার কোয়ানে মুত্যু মুছে যাবে...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...