ইউজার লগইন

আলসেমি'র লিরিক

এক.
আমার ঘুমেও আলসেমী, চুমুতেও;
হাটতে হাটতে মনে হয়
রাস্তাগুলো না থাকলেই ভালো ছিলো
তবে যোগাযোগ কমে যেতো আমার এবং
আমাদের।

দুই.
আসলে অলস আমি
বিছানাকে ভালোবাসি, ভালোবাসি
বিছানায় শুয়ে শুয়ে নিজেকে অলস ভাবতে।

বিছানারে ভালোবাসা সবচে সহজ
কেবল শরীরটাকে পেতে দিতে হয়...

তিন.
উপন্যাস লিখিনি কখনো;
আলসেমি। বয়সেরা আলসেমি রূপে
লুকিয়ে রয়েছে আমার কুষ্ঠি জুড়ে...

আলসেমিটাকে বাদ দিলে,
আমায় নবীন বলে ভাবতে পারো
চিরনবীন...মৃত্যুহীন!

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


আলসেমির কারণে যেহেতু উপন্যাস লেখেন নাই তাহলে আপনাকে নবীন বলে ভাবতেই পারি। নবীন হলে আলসেমিটা বাদ দিয়ে কি তাহলে উপন্যাস লিখবেন? Smile

ভাস্কর's picture


আমার এতো আলসেমি লাগতেছে যে আপনে কি বলতে চাইলেন সেইটা কষ্ট কইরা বুঝতে ইচ্ছা করতেছে না... Tongue

একজন মায়াবতী's picture


তাইলে তো হবে না!! আমরা আমাদের আলসেমি বাদ দিয়া ভাবলাম আপনি চিরনবীন আর আপনে এখন পল্টি খাবেন!! Tongue

তানবীরা's picture


পড়লাম Smile

লীনা দিলরুবা's picture


এই কবিতা পড়ে আমার বাসায় চলে যাইতে ইচ্ছা করতেছে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আলসেমিতে কমেন্ট করতে ইচ্ছে করতেছে না, তা-ও করলাম।

ভাল্লাগ্ল এই আলিস কাব্য! Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...