সানশাইন অন মাই শোল্ডার...
...............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
রোদ্দুর তোমার নাম লেখা আছে বারান্দায়
মিহিন সুতোর ভাঁজে ভাঁজে জলের আর্দ্রতা
যেভাবে লুকিয়ে ছিলো, সেরমই শুকিয়ে যেতে থাকে
তোমার দাপটে; বারান্দায় আমি এখন তোমার
গা ছুঁয়ে পোহাই শীতের আঁচল; জল কিম্বা বরফের
আগ্রাসন যেভাবে অতীত রেখার ওপাড়ে চলে যায় ধীরে
ইতিহাসে; সেইপথ মনে রেখে রোদ্দুর তোমার নাম
আমার বারান্দা, কলতলা, জলছাঁদ, যকৃতে অথবা হৃৎপিণ্ডে
দপ-দপ ছন্দময়তায় লিখে রেখে গেছে পাল'দের
বাড়ি থেকে উড়ে আসা এক মৃৎশিল্পজীবী...
রোদ্দুর তোমার দাপটে কুয়াশা কোনঠাসা হলে
রহস্য দেয়াল দূরবর্তী রয়; দূরের দেয়াল
ভাঙবার সাহস অথবা ইচ্ছা, কোনোটাই সাড়া দেয় নাই
কেবল তোমার সাথে সহবাস থেকে ভুলে যাই
পরষ্পরে আমাদের কমন আবেগ, আনকমন উদ্বেগ
থাকে নাই। আমি আর তুমি - কেবল শরীর পাশাপাশি
ফেলে রেখে বারান্দার নিয়ন্ত্রণ চাবি খুঁজতে রয়েছি।
আমাদের দুজনেই দেয়ালের আড়ালে বিরক্তপ্রায়;
বারান্দা অথবা কার্নিশে পাখিদের সাথে সংগ্রামে-সংগ্রামে
প্রবল গ্লোবাল আর সবল সরল আছি শীতঋতুময়।
রোদ্দুর, আমারে তুমি যতোই দুঃস্বপ্ন দেখিয়েছো
আমি ঠিক ততোটাই ভুলেছি ঘুমের মন্ত্র কিম্বা
বিলাসী যন্ত্রকৌশল...





আমার চোখে, শেষের প্যারায় "আমারে" শব্দটার ব্যবহার বাকি অংশের সাথে যাইতেছে না। সেকেন্ড থট দেওনের অবকাশ রইছে কি না একটু ভাইবেন...
বুঝি নাই
তারমানে তো কবিতা হইছে...
সুন্দর।
শিরোনামের গানটা আমার অসম্ভব রকম প্রিয় একটা গান,
তাই আশা তা আরও বেশি ছিল এই লেখাটার কাছে।
ভালো লেগেছে পড়তে।
শুভ এর সাথে আমিও একমত। আপনি ভাব থেকে মাঝে সাঝে বাসতবে নিয়ে আসেন এ ধরনের শবদ দ্বারা
আমি আর তুমি - কেবল শরীর পাশাপাশি
ফেলে রেখে বারান্দার নিয়ন্ত্রণ চাবি
।
অথবা
রোদ্দুর,
আমি ঠিক ততোটাই ভুলেছি ঘুমের মন্ত্র কিম্বা
বিলাসী যন্ত্রকৌশল...
নিরীক্ষা ভালো লেগেছে।
মন্তব্য করুন