বোধিসত্ত্ব
..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
রেললাইনে শরীর ফেলে রাখতে গিয়ে ভুল ক্রমে চড়েছি রেলগাড়িতে
তারপর কেবলি ফেলে আসা জংশনের মায়া জাগে; চোখে লেগে থাকে
পতাকার লাল রঙ, সিগনালের সবুজ বাতি।
উৎস বিন্দু থেকে বহুদূর চলে এলে পেছনে তাকিয়ে কোনো লাভ নেই
সেখানে তখন তুলির ব্রিসল টেনে অগণন রঙ চাপা হয়ে গেছে...
ক্যানভাসের শূন্যতা বলে কিছু নেই; জেন সন্ন্যাসে তারে
শব্দহীনতার শব্দ নামে ডাকা হয়।
আচমকা আমি বুঝে ফেলি মৃত্যু মানে সমাপিকা নয়
হননের পর বহুকিছু থাকে; রক্তধারা-চিৎকার-আর্তনাদ।
শব্দের ঘরে নিঃশব্দ করে সদাই তারা থাকে জুড়ে...
কিরূপে দেখো বুঝেছিলেন তারে লালন সাই!
মৃত্যুর আহ্বানে ভয় আছে, ভয় মানে অনিশ্চিত সময়ের গল্প
তবু দেখো ইতিহাসে টিকে থাকে ভ্যাম্পায়ার-দাঁতাল নেকড়ের দল।
মৃত্যুহীনতা কেবল শয়তানের দখলে জেনেও মৃত্যুর আহ্বানে ভয়!
সভ্যতার পাঠে আমি ঠিক বুঝে ফেলি মৃত্যু মানে মানবিক;
সমাপ্তির বোধ ছাড়া মানুষের বলো আর কিইবা থাকে!





ইদানীংকার আপনার কবিতা গুলায় রক্ত-মৃত্যু-লাল রঙ-ভয়-নৈশব্দ বেশী দেখতেছি মনেহয়।
আপনের গবেষণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। তয় গবেষণার তথ্যে ভুল আছে, আমার ইদানিংকার কবিতায় রক্ত-লালরঙ-ভয়-নৈশব্দ এই চাইরখান শব্দের খুব বেশি ব্যবহার নাই যদ্দূর মনে পড়ে। মৃত্যু আমার পছন্দের বিষয়।
গবেষণার তথ্যে ভুল থাকতে পারে বইলাই তো বস, মনেহয় শব্দটা জুড়ছি।
কিন্তু প্রশ্ন হইলো কবিতায় শব্দ ইউজ কইরাই কি সব বুঝাইতে হইবো? অনেক কিছু না বইলাও বইলা দেয়ার মাধ্যমরেই তো কবিতা বইলা ভাবা হয়। নাকি আমার বুঝায় ভুল আছে?
সভ্যতার পাঠে আমি ঠিক বুঝে ফেলি মৃত্যু মানে মানবিক!
সভ্যতার পাঠে আমি ঠিক বুঝে ফেলি মৃত্যু মানে মানবিক!!
অতি ভাল লেগেছে বেশ কটা লাইন , বিশেষ করে এক দুই , ছয় সাত
বেশী ভালো লাগসে
অনেক ভালো লাগল
অনেক ভালো লাগল
অনেক ভালো লাগল
মন্তব্য করুন