ইউজার লগইন

ফোনকল

সকাল সকাল অফিসে পৌছাইতে না পৌছাইতেই হাসানের মনে হইতে থাকে এখন একটা ফোনকল আসতে পারে। বাড়ি থেইকা বাইর হওনের পর থেইকা অফিসের রিসেপশনে আইডেন্টিটি কার্ড পাঞ্চ কইরা উপস্থিতি জানান দেওন পর্যন্ত সময় লাগছে এক ঘণ্টা চৌত্রিশ মিনিট। এই দেড় ঘণ্টা পার হওয়া সময়ে হয়তো রিমি কেবল দরজায় মিনিট তিনেক কাটাইয়া অভ্যাসমতোন সেকেন্ড কাপ কড়া কফির কাপে শেষ চুমুকটা দিয়া পত্রিকার বিশাল বাংলা সেকশনে মনোযোগ দিয়া মুক্তিযোদ্ধা গফুর মিয়ার অভাব অনটনের সংবাদ পড়তেছে; এরপর তার মন খারাপ কইরা উদাস হওনের সময় দিতে হইবো মিনিট বিশেক। ততোক্ষণে তার মনে পড়বো বিছানার চাদরটা প্রায় তিন দিন হইয়া গেছে তোলা হয় না। শুচিবায়ুতার ফর্মুলামতে বিছানার নোংরা চাদরটাও সে ভাঁজ কইরা তুইলা রাখবো ময়লা কাপড়ের বাস্কেটে, বদলে নতুন সাদা ফুলতোলা চাদরটা ভাঁজ খুইলা আল্টিমেট কন্সেন্ট্রেশনে বিছাইতে বিছাইতে আরো প্রায় বিশ মিনিট। তেতাল্লিশ মিনিট পর আটটা পঞ্চাশের দিকে কাজের বুয়ার কলিংবেল। আই হোলে তাকাইয়া দরজা খুলতে খুলতেই বুয়ার জন্য বরাদ্দ আগের দিনের কাজে গাফিলতির বর্ণনাসমেত ধমকধামক। স্টোর রুম থেইকা ফ্রেশ ঝাড়ুটা আগাইয়া দেওয়া শেষ হইলে মাঝপথেই ধমক থামাইয়া সে বারান্দায় ছুইটা যাইবো চড়ুইয়ের বাচ্চাগুলির আপডেট নিতে। ততোক্ষণে আরো পনর মিনিট পার।

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...