মানুষের জীবনচক্র
............................................................................................
............................................................................................
............................................................................................
ঘুম
স্পন্দন ঠাহর পেলো ঘুঘু পাখি
তার ক্রমাগত ডাকে টুটে গেলো
মৌনতার বিসদ মেমোরান্ডাম
চোখ তুলে তাকাতেই অনিশ্চিত
ভিখিরি চাহনী ছুঁয়ে দিলো এলো
চুল; তারপর ঘুঘুটা উড়ে গিয়ে
দূরের পাকুর ডালে ঠাই নিলো।
জাগরণ
চোখ বুজে এলো কোলাহলে
তার চুলে সোনালী পাথর
চমকাতেই "গুলশান! গুলশান!"
বলে ডাকাডাকি শুরু হলো।
মানুষেরা নেমে এলো পথে
আরো দূর যাবে বলে থির
বসে রইলো অমানুষেরা।
দূর বলে কোনো দূরত্বের
সীমারেখা পৃথিবীর পথে
মানা হয় নাই বহুকাল।
আড্ডা
গলা ছেড়ে তারা গান গায়
কেউ কারো চোখে চোখাচোখি
হলে, স্যরি বলে তাল কেটে
দিয়ে আবার সঙ্গতে মেলে।
তারা গায় প্রেম প্রেম গান
তারা চায় প্রেম প্রেম চোখে।

প্রেম প্রেম খেলার ওইটাকে কি আড্ডা বলা যায়? আড্ডা তো রংঢং এর চেয়েও মন খুলে কথা বলার ব্যাপারটাই তাই না?
আহা আড্ডাতে যার মনে যা তা কি ফাল দিয়ে বের হয় না? তুই কি সবার দিকে নজর রাখোছ নাকি?
এই কবিতামালা আমার বে...শ লেগেছে।
ভাল লাগলো বেশ।
মন্তব্য করুন