মানুষের সময় চক্র
.............................................................................

সকাল
আইসক্রীম মোড়কে রোদ্দুর ঝলসালো
প্রতিরোধ ভেঙে চুইয়ে চুইয়ে নামলো
লোহার চৌকিতে; চোখ মেলতেই মিলেছে
সময়ের দুই কাটা। সময় কি মেলে তবে?
জল কেটে দ্বীপভূমি আর ওপারে পথের
চিহ্ন দেখা যায়; রোদ্দুরে শুকিয়ে গেলে
হাটুজল পেরোতেই একমুখী বাহন অপেক্ষা
মেলে দিয়ে বসে আছে কবে তার কথামালা
সুর ঢেলে দিয়ে গান হয়ে যাবে...
দুপুর
শহুরে চড়ুই গুলো মেঠো ঘুঘু সেজে ডাকে
সেই ডাকে পথ ভুল করে, ভুল পথে চলি।
প্রতারক পাখিগুলো হেসে গড়াগড়ি খায়
আমিও গড়াই তবে এইবেলা পাখিবর্তী
বিষণ্ন ভাড়ের মতো, অবসন্ন পথিক হৃদয়ে।
রাত
তার গায়ে প্রাচীন মানুষের ঘ্রাণ,
হাসপাতালের ক্ষয়ে যাওয়া
দেয়ালের মতো তার ত্বক।
তবু তার তারুণ্যে বেজেছে
আমার মুগ্ধতা সমগীত।
তার পৃথিবীতে এখনো সুষম
শস্যক্ষেত, তার ভূখণ্ডে এখনো
এলোমেলো সময়ের ঘণ্টা বাজে।

এটা যদি কবি পাঠককে প্রশ্ন করে থাকে তাহলে বলবো, না সময় মেলে না, সময় শুধু বয়ে যায়। মেলার অবসর তার নাই
অমাধরণ আইডিয়ার অসাধারণ প্রকাশ
মানুষের জীবনচক্র আরো ব্যাপক হবার কথা।
প্রতারক পাখিগুলো বলতে কবি কি বুঝিয়েছেন ?
যদি পাখি অর্থে পাখি হয় তাহলে পাখিদের প্রতারক বলাতে খারাপ লাগছে।
মন্তব্য করুন