পাগলের দিনলিপি (এক)
লেখাজোখার আগ্রহটারে আমার মাঝে মাঝে
অসুস্থতার মতোন লাগে। ডেফিশিয়েন্সি্।
মাঝে মাঝে আমার লোভে চোখ চক চক করে।
স্বাভাবিকতায় ভেসে যেতে চাইলেই কি আর
সরে যাবে লক্ষ্য আর ভিজে যাবে কুড়োন কার্তুজ!
একটা দিনের আশা নিয়ে শুয়ে থাকি বিছানায়,
সভ্যতার মতোন ক্ষয়িষ্ণু বিছানায় আমার ওজন
আর হারানো ছায়াটা জড়াজড়ি করে...
গড়াগড়ি খায়। আমি স্বাভাবিক হবো বলে
ধ্যানে মগ্ন থাকি। কোত্থেকে যেনো এক যেন সাধু
উড়ে আসে গেরুয়ারে পাখার মতোন মেলে দিয়ে।
ধ্যান টুটে গেলো তার পাখার অসহ পতপত শব্দে।
সে বলে, "দেখো আমি শব্দহীনতায় আছি,
যদি তুমি কিছু শুনে থাকো, সে তোমার কানের বিভ্রান্তি।"





মন্তব্য করুন