ইউজার লগইন

পাগলের দিনলিপি (সাত)

যাদুর পেন্সিল খুঁজে তছনছ করতে সাধ হয় পৃথিবীরে,
আহা! যাদুর পেন্সিল...তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো
হাতের মুঠোয় পেতাম রে ভাই বিশ্বনিখিল!
মাঝরাতে ক্ষুধার্ত আমার সাধ মেটানোতে মন নেই কারো।
সবাই কেবল সিরিয়াল দেখে সময় কাটায়
আর আমি বসে বসে আঁকাআঁকি শিখি।
যদি কোনোদিন মিলে যায় দয়াবান কারো কাছে
একটা যাদুর পেন্সিল, নিখুঁত রেখায় আমি আঁকতাম
হারিয়ে যাওয়ার পর যা কিছু কখনো খুঁজে পাইনি আমি,
সব!

মাঝরাত পেরিয়ে যাবার পর কয়েকজন মুসল্লি
কাছের পবিত্র মসজিদে যেতে পা বাড়ায়।
শাহানা'র আজ ইনকাম ভালো বলে রিকসা থেমেছে
তখন গলির মোড়ে; মুসল্লিরা তার জামা খুলে নিয়ে
নগ্ন শরীরের বাঁকে বাঁকে ঘোরে,
হয়ে গেলে মসজিদের রাস্তায় দ্রুত হেটে চলে যায়...
অজু সেরে নিয়ে তাদের পবিত্র হতে হয়
নামাজের আগে।

এই সময়ে শাহানা পলকহীন তাকিয়ে থাকে
বার্ধক্যের দিকে; অসহায় এ ক'জন বৃদ্ধের নয়নে
করুণারে মেলে দেয়; আজকের ইনকাম ভালো বলে
মুচকি হেসে বুড়োদের এমন ছেলেমি মেনে নেয়
ভাবলেশহীন...

তারপর এক কাপ চা চেয়ে চিৎকার করে,
যেনো চায়ের তৃষ্ণায় তার মৃত্যু সমাগত।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


তৃতীয় অংশটা সবচাইতে দারূণ

ভাস্কর's picture


এই লেখাটা সেকেন্ড টাইম পড়তে গিয়া আমার এইটারে আশির দশকীয় গল্পের মতোন লাগলো। এমন গল্প ঐ টাইমে লেখা হইতো না?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...