ইউজার লগইন

পাগলের দিনলিপি (দশ)

দূরে একটা পাহাড় ভয়ে কাঁপছিলো
বললাম, "পাহাড়টা আমার।"
দূরে একটা ঘুড়ি উড়ছিলো বিষণ্ন
বললাম, "ঘুড়িটা আমার ছিলো আগে।"
যেদিন আমিও উড়তে শিখেছি আকাশে
তারপর থেকেই ঘুড়ি উড়ানোর চাইতে
ভেসে যেতে ভালো লাগে এদিক-ওদিক
পাহাড় চূড়ায়, ঘুম নদী ঘেষে,
সমুদ্রের রোদেলা ফসফরাস ঢেউ ছুঁয়ে...

ঘুড়িটাও উড়ছিলো একলা, আমি তার পাশাপাশি
উড়ে দেখি পৃথিবীর সব ছোটলোকদের।
তারা পিপড়ার মতো ছোটাছুটি করে
ঘুড়িকে ঘিরেই তাদের ব্যস্ততা, লোভ
আর সুলভে নিজের করে নেয়ার চক্রান্ত।

ঘুড়িটা বিনয়ী চাহনীতে তাকায় আমার পানে
আমি এড়িয়ে যাওয়ার ভান করে তাকে ছেড়ে
চলে যাই সমুখে কোথাও, ঘুড়িরা তখনো
এতোদূর যেতে অনুমতি পায়নি আমাদের।

দূরের পাহাড়টা যেনো কাঁদছিলো
বললাম, "আমিও আগে সুযোগ পেলেই
কান্নাকাটি শুরু করে দিয়েছি হামেশা।"
ঘুড়িটা আবেগহীন যেতে থাকে
তার পিছু নেয় নিয়মের সুতা, মাঞ্জা দেয়া।
বললাম, "ঘুড়িটা আগে সুতোর বাঁধনে
বেশ সুখি সুখি ভান করতো..."

আমি উড়ে বহুদূর চলে যাই
মানুষগুলোকে মনে হচ্ছিলো তখন
মাংসের পোকা...পচন ধরেছে মৃতদেহে।
ঘুড়িটাকে স্বাধীন স্বাধীন মনে হতে থাকে,
সুতোটা হারিয়ে গেছে আকাশের বাঁকে।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


প্লেনে চড়ছিলেন নাকি?

ভাস্কর's picture


প্লেনে উঠনের ভাড়া ছিলো না। প্রথমে একটা রিকসা তারপর খানিক দূর হাটছি। তারপর দালানের ছাদে উঠছি। ঐখান থেইকা দিছি লাফ...দেখি যে একটা পিচ্চিও আমার পাশে উড়ে...

মীর's picture


সেদিন বনমালীদের নীলপাহাড়ের ওপর দিয়ে গ্লাইডিং করতে করতে একটা শহরে ঢুকে পড়েছিলাম। বেশিক্ষণের জন্য না। তাও শরীরে এত কার্বন মনো অক্সাইড ঢুকে পড়লো যে এ্যন্টি-টক্সিন নেয়া লেগেছিলো শেষ পর্যন্ত। শহরের আকাশে চক্কর দেয়ার সময় একটা মানুষকেও পাশে পাশে উড়তে দেখেছিলাম। সেটা তাহলে আপনিই ছিলেন... Smile

ভাস্কর's picture


আপনিই সেই পিচ্চিটা!! ওর পিঠে ছোট সাদা ডানা আর গায়ে চাদর জড়ানো ছিলো...

জ্যোতি's picture


Timeout At Wits End Not Talking

তানবীরা's picture


Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...