পাগলের দিনলিপি (তেরো)
লিখতে মন না চাইলে দিনটাকে ডাস্টার দিয়ে মুছে ফেলি।
খালি হয়ে যাওয়া স্লেট তখন তাকিয়ে থাকে বুভূক্ষের মতো
তাকে প্রবোধ দেয়ার ভাষা জানা থাকে না বলেই আমি
রাতের ভেতর ডুব দিয়ে আঁধার হয়েছি...
একটা সাইকেল আমাকে ভেদ করে চলে যায় বছিলা সড়কে
আরেকটা ট্রাক চাপা দিয়ে চলে যায় পথের বিড়ালটাকে
মিউ মিউ করে আর অনর্গল সাইরেন বাজবে না এশহরে।
আমি আঁধার হতেই এবাড়ি-ওবাড়ি-সেবাড়িতে আলো জ্বলে
তারা হয়তো আমাকেই খুঁজছিলো ভেবে খানিক্ষণ
পাগলের মতো হেসে চুপ মেরে যাই...আঁধারের হাসতে বারণ।
নিয়মের বাইরে অনেক কিছুই করছি আজকাল
প্লাস্টিক চিবিয়ে নৌকার পাল কিম্বা রোদ্দুরের সোনারঙ
গিলে ফেলে আগুন হয়েছি দমকল গাড়ি আসবে ভেবে।





অনেক দিন পরে একটা কবিতা পড়লাম যেরকম কবিতা আমি পড়তে চাই। অনবদ্য, অসাধারণ।
দিনটা আজ ভালো যাবে বোঝা যাচ্ছে - এ কবিতার কল্যাণে।
একটা সাইকেল আপনাকে ভেদ করে বছিলা সড়কেই কেন চলে গেল? কেন অন্য কোনো দিকে গেলো না?
সাইকেলটা বছিলা সড়কের দিকেই যাইতেছিলো যে! আমি তার উল্টা দিকে মুখ কইরা ছিলাম...
তীব্র একটা ব্যাখাহীন ভালোলাগা ছড়িয়ে গেলো...
রায়েহাত শুভ তীব্র একটা ব্যাখাহীন ভালোলাগা ছড়িয়ে গেলো...
মন্তব্য করুন