বৃষ্টি বিষয়ক কিছু ভাবনা...
১.
যখন স্মৃতিরা ঝরে গেছে...কোথাও তাহারা চিহ্ন রেখে যায় নাই। আর আমি অবুঝ বৃষ্টির ঝরে যাওয়াতে চিহ্ণ খুঁজে ফিরি। বৃষ্টির চাইতে জোরালো বৃদ্ধের পদছাপ দেখে দেখে আমি বয়সের কাছাকাছি চলে গেছি...সেইখানে কোন কালো মেঘ নাই! শূন্যতায় কালো মেঘ থাকে না কখনো।
২.
বৃষ্টিজলে সিক্ত হলে, জ্বর তুমি চুপিচুপি চলে আসো আমার নিগরে। আর তাই বয়সের ভারে এড়িয়ে চলেছি তারে...চলেছি পেরিয়ে। বয়সের চেয়ে যদিও বৃষ্টিরে ভালোবেসেছি অধিক ...ভালোবাসাবাসি এইবেলা তবু শ্রী বাড়াক সিকে'টার...উনুন থাকুক স্তব্ধ...
৩.
বৃষ্টি ঝরে চুপচাপ...





জোস হইছে। মুক্ত গদ্য লেকছেন নাকি? পড়তে ভালৈ লাগছে।
মুক্ত গদ্য জিনিসটা কি আমি জানি না ভাই। ইংরেজী সাহিত্যে free verse বইলা একটা জার্গন আছে শুনছি, কিন্তু সেইটাতো কবিতার সাথে সম্পর্কীত। লেখছি আর কি...
মন্তব্যের জন্য আপনেরে ধন্যবাদ...
মুক্ত গদ্যের বস মনে হয় নির্ঝর নৈঃশব্দ
নির্ঝর নৈঃশব্দের লেখা পড়ছি...কিন্তু ঐটারে মুক্ত গদ্য বলা হইবো ক্যান, সেইটা বুঝলাম না। আর আমি গদ্য লিখলেও এইখানে অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োগ আছে বেশীভাগ জায়গাতেই...
আমিও জানি না এইডা কি? আর কেম্নে লেখে। যারা এইডা লেখে তাগো লেখাডা আপ্নের এই লেখার মতন হয়। এর লাইগা কইলাম। ভাস্কর দা, আমি টিটিএল এর রাকিব। নাম শুনছেন?
নামতো শুনছিই...চিট চ্যাটে তো আড্ডাও হইছে...আপনেতো আমার ফ্লিকার কন্ট্যাক্ট হিসাবেও আছেন...
জোশ
এইডা কি কোবতে ? যাই হোক, অনেস্টলি কৈতেছি, মালটা (স্যরি ফর দ্য শব্দ...) ভালো হৈছে। আমার বিয়াপক ভালো লাগছে... থ্যাংকু
মাল'টারে ভালো কওনের জন্য আপনেরে ধন্যবাদ...
মাল ভালা পায় না, এমন ছেলে জগতে বিরল ঃ)
তবে আমিও ভালা পেয়েছি
...শুরুর লাইনেই "তারা" ব্যাবহার না কৈরা "তাহারা" ব্যাবহার করাতে, আর শেষের নাই ব্যাবহার করার জন্য কথাগুলা লাগছে খুব....
(আমিও মুক্ত গদ্য হিসেবেই ভোট দিলাম..)
..উনুন থাকুক স্তব্ধ....আসলেই, সব্ধ কৈরা দিলেন বস।
লাগছে কোথায় বুঝলাম না শাওন...কানে? লেখায় তাহারা আর নাই এই শব্দ দু্ইখান একান্তই অক্ষরবৃত্তের পর্ব মিলানির উদ্দেশ্যে ব্যবহার করছি...কানে লাগলে তো ঝামেলা...আপনের না, আমার লেখার...
....কানে লাগে নাই বস, ভালো লাগছে.....বেশি শর্টকাটে কৈয়া ফেলছিলাম....কৈতে চাইছি,যা লেখছেন, ঠিক সেইটাই ঠিকাছে...
শূন্যতায় কালো মেঘ থাকে না কখনো..........................
আসলেই...
খুব ভালো লাগলো লিখাটা
ধন্যবাদ...
কীভাবে লেখেন এমন! অসাধারণ!
বিনয়াবনত কোন ইমোটিকন পাইলাম না...
""ভালোবাসাবাসি এইবেলা তবু শ্রী বাড়াক সিকে'টার...উনুন থাকুক স্তব্ধ...""
সুপার্ব! বেশ লাগল
ধন্যবাদ...
মন্তব্য করুন