শের-এ-শায়েরী
...............................................................
..............................................................
...............................................................
................................................................
................................................................
১.
আগুন ছুঁয়েছে তার হাত,
আগুন ছুঁয়েছে তার হাত...
এখন চলেছে বরফের আয়োজন,
বরফ এবার ছোঁবে তার হাত;
আমার কেবল লোভাতুর চেয়ে
আগুন এবং বরফের পানে,
কেটে গেছে উদাসী অবুঝ রাত।
২.
এইভাবে তার চলে যাওয়া,
এইভাবে তার চলে যাওয়া দূরে...
জলের অভাবে শুকিয়েছে দেখি
শিকায় ঝোলানো মানিপ্ল্যান্ট
যেভাবে সে চলে গেছে দূরে
কাটাময় পথে রক্তস্রোত ঝরে,
ছুঁয়ে যাই তবে ফোঁটায় ফোঁটায়
দূর কল্পনার গানে তারে ফিরে পাওয়া।
৩.
অন্ধকারে ফুটে আছে এক চাঁদ,
অন্ধকারে ফুটে আছে এক চাঁদ...
কাছে গেলে তার, চেয়ে থাকে টানা
আমিও অবুঝ সয়ে গেছি তারে।
কখনোই তবু মানি নাই মানা
চুপ করে, নৈশব্দে-শব্দহীনতায়
গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছি
কেবল তাহার ছবি হাতে বাকীসব বাদ...





শেষেরটা দারূণ লাগছে...
দ্বিতীয়টা আর প্রথমটা ঐভাবে ভিতরে ঢুকতে দেয়নাই।
মাদকতা আছে এক ধরনের। বেশ বেশ ভালো লাগলো।

বিরহটা ছুঁয়ে গেল
মনটা আনচান করে উঠলো।
আগুনে পুড়ে গেলে বরফ দেয়া ভালো, ভালো এডভাইস করেছেন
উয়াহ উয়াহ!
এই সিরিজ চালু ক্রেন আবার।
মন্তব্য করুন