ডাইরী ৫১
এক.
আবেগের বেগুনী নৌকায় ভেসে আর কতোদূর যাওয়া যায়...তবুতো চেয়েছি ভেসে যেতে অনিশ্চিত ভ্রমণের জলে। এই স্রোত কোনখানে নিয়ে যায়, মানুষ কখনো জানে নাই তার খোঁজ। তবু রোজ...আমি অপেক্ষায় থেকেছি তাহার। মুঠো ভরে বালুকনা তুলে নিয়ে সাজিয়েছি মরুভূমি। নিজেরে ভেবেছি বেদুঈন...যার প্রতীক্ষা কেবলি মরুদ্যানের।
দুই.
আজ দুপুরটাও আমার গিয়েছে দিবাস্বপ্নময়...আক্ষরিক আকরিকময় আমি হেটে গেছি সৈকতের রেখা ধরে...এক পা ডানেই যেনবা সমুদ্র...ভারসাম্য হারাইলেই চলে যাবো অন্য কোন দিগন্ত রেখায়...হাঙরের হা'য়ে...
মাঝে মাঝে হাটু গেড়ে বসে আকরিক খুঁজেছি সৈকতে। বালুকনারা কেমন গোপনে রেখেছে তারে...যদিও কখনো শিখি নাই আকরিক কী কাজে লেগেছে মানুষের...তবু দিন ভর আমি আকরিক খুঁজি...
তিন.
এমুহুর্তে আমি মুখ শুষ্ক বসে আছি ঘরে। বাইরে বৃষ্টির ঘ্রাণ পাই। জানালা পেরিয়ে হাত বাড়িয়ে দিতেই, জল। বসন্তের কালে এরম বৃষ্টির গল্প শুনেছি মায়ের কাছে।
ঘোর দুর্বিপাকে আছে তবে উত্তর বঙ্গীয় কৃষকেরা...





সুন্দর। এই সিরিজটা ভালো লাগতেছে... আপনারে নতুন ভাষায় পাইতেছি
নতুন ভাষা মানে কইতে প্রমিত ভাষারে বুঝাইলেন? আমি কবিতা লিখতে গেলে ক্যান জানি প্রমিততেই লেইখা ফেলি...
ইদানিং আপনারে মনে হয় বৃষ্টিতে পাইছে
আমারে বৃষ্টিতে পাইছে কিছুটা...কিন্তু বৃষ্টি কিন্ত আসলেই হইছে ঢাকায়...এক পশলা...অল্প ক্ষণ...ঠিক ঐ সময়টাতেই ডাইরী লিখতেছিলাম...
আমি কোন বৃষ্টি পাইলাম না

আমাদের এ পাশে বৃষ্টি হইলো না
বৃষ্টি কি তাইলে খালি উত্তরাতে হইছে নাকি!?
পেপারে তো ছবি দেখলাম ... তার মানে ঢাকার বাইরেও হইছে... কিন্তু শ্যামলীতে হইলো না
বছরের (২০১০) প্রথম বৃষ্টি নাকি? এর আমেজটা অসাধারণ। একদম ওলটপালট করে দেয়।
হ্যা বছরে প্রথম বৃষ্টি ছিলো আজকে...খুব অল্প সময়ের জন্য...কিন্তা ঐটুক সময়েই বারান্দায় গিয়া দাঁড়াইছিলাম...
ভাস্করদা, আকরিক পইড়া আবার সেই কেমিস্ট্রির কথা মনে উঠলো- আকরিক পরিশোধনের উপায়গুলো কী কী? চিত্র সহকারে বর্ণনা দাও
আমারো ঐটা মাথায় ছিলো নুশেরা...তাইতো স্বীকারোক্তি দিছি আকরিক মানুষের কী কাজে লাগে তা শিখি নাই...lol
সিরিজটা চলুক
....মনটা খারাপ হৈয়া গেলো, পরশু না তার আগের দিন নাকি বৃষ্টি হৈছে ঢাকায়...আমি টেরই পাইনাই, নয়তো আমার এইদিকে হয়ই নাই....
..সিরিজটা খুব সুন্দর হৈতাছে...
নাইন না ভাঙ্গলেও যে কবিতা হয় তা এই সিরিজটা পড়লেই বুঝা যায়
আকরিক জিনিসটা কি দাদা?
আমারে বিজ্ঞান বিষয়ে মাস্টারী করনের দায়িত্ব দিতে চাইলে এই ব্লগ কমিউনিটি ছাড়তে হইবো...
মন্তব্য করুন