পাগলের দিনলিপি (ছাব্বিশ)
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
তবে তুমি চলে এলে প্রথম পাতায়
আমার খাতায় কতোগুলো পাতা আছে
কখনোই তারে গোনা হয় নাই আগে
এইবার প্রথম পাতা ধরে সবটারে গুনি।
গন্তব্য ছিলো না বলে আমাকে শোনালে
কেনো এতো দ্রুত পথ চলেছি সমুখে
কোনো কিছু ছুঁয়ে দিতে হবে না কখনো
কেবলি ফেরার তাড়া পকেটে পকেটে
নিভে যাবে দিবালোক সময় ফুরোলে
আঁধারে জীবন পাঠ অসম্ভব হয়
নিয়নে নিয়নে আছে প্রতারক আলো
রঙের নিয়ম তারা পাল্টে দিতে জানে
অতএব পিছু ফিরে তাকাতেই তুমি
জানতে চাও মৃদূ স্বরে "কোথায় চলেছি?"
পৌছানোর মতো কোনো ঠিকানা ছিলো না
একথা শিখেছি আমি একাকী শৈশবে
তবু প্রাণে ছড়িয়েছি গেরস্তের ঘ্রাণ।
ঘনঘোর গৃহী স্বপ্নে অপরাধ আছে
জানালে আমায় তুমি অকপট চোখে।
চমকে তাকাতেই দেখি গড়িয়েছে জল
টলমল জলধারা এঁকেছে বিচ্ছেদ...





তুমুল!
মন্তব্য করুন