ইউজার লগইন

পাগলের দিনলিপি (উনত্রিশ)

....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

আমিতো ছিলাম ছায়ায় ছায়ায় আড়ালে আড়ালে
আলোকোজ্জ্বল তোমার পথে আড়চোখে ঠারেঠোরে
কখনো দেখেছি। শব্দের অভাবে নীরব নিথর
হয়ে চুপ বসে রয়েছি আঁধারে, ভেবেছি দেখোনি
কেউ; অদৃশ্য মানব আমি ভুল সমর্পনে আছি
ভুল পথে, বিভ্রমের যান সরে গেলে উন্মোচিত
পড়ে থাকি ফুটপাতে, যেখানে এক্ষণে সিগারেট,
ছাই ভস্মিভূত পড়ে থাকে অনাদরে-অগোচরে।

আমি স্বর তুলে নিজের চারপাশে অব্যর্থ তুলেছি
মনোযোগী বেড়া। গলা উচু করে গেয়েছি দ্বিজেন্দ্র,
"ধন ধান্যে পূষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা..."
তারপর বিড়ালের পায়ে পায়ে হেটে ঢুকে পড়ি
অন্ধকারে, সেখানে রয়েছে সৃষ্টির আদিতে ছিলো
এমন অনেক উপাখ্যান, এমন অনেক শুভ
আর অশুভের ব্যর্থ সম্মিলন।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


এই লেখাটায় আমি দৃশ্য দেখতে পাইতেছি, দৃশ্যে অংশগ্রহন দেখতে পাইতেছি...

তানবীরা's picture


পড়লাম

বিষাক্ত মানুষ's picture


দ্বিজেন্দ্রর গানটা দেখে আর পোস্টের সময় ২৭ তারিখ ভোর পাঁচটা দেখে কবিতার পেছনের গল্পটা মনে হয় ধরতে পারলাম।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...