দেয়াল নিয়ে ভাবতে গিয়ে যেকটি কথা মনে পড়লো...
.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
এক.
ইচ্ছে হলে দেয়ালের গায়ে জমে থাকা
রক্ত-গুলি-থুতু সব তুলে ফেলা যায়
অনায়াসে। ইচ্ছে হলে দেয়ালটারে
উড়িয়ে দেবার আয়োজন
করে ফেলা যায় তুড়ি বাজাতে বাজাতে।
তবে দেয়ালে অভ্যস্ত হৃদয় সীমানা
পেরোতে গেলেই কেঁপে ওঠে;
দেয়াল থাকুক কিংবা না থাকুক,
দেয়ালের বোধ থেকে যায় আজীবন।
এমনকি মৃত্যুর পরেও...
দুই.
দেয়াল গাঁথার আগে জায়গাটা শূন্য ছিলো
তারপর ইটের পর ইট সাজিয়ে সাজিয়ে
বিভাজন পর্ব শেষ হলে, দেখা যায়
দেয়ালের দখলে যেটুকু জায়গা পড়েছে
তার কোনো মালিকানা নেই;
দেয়ালে বিদ্রোহ লিখে দেয়া যায় অনায়াসে
আবার চাইলেই তারে মুছে ফেলে
তুলতেই পারি ঈশ্বর সংকীর্তন...
তিন.
দেয়ালের মানে তোমার আমার মাঝে
আড়ালের বিধিমালা রেখা।
দেয়ালের মানে ভাগাভাগি করে নেয়া
স্মৃতির ফুলেল ঝাঁপি, যার কোনো এক
কোনে পড়ে আছে রক্ত-ঘাম-থুতু মাখা
পুরনো রুমাল...





দেয়াল বিষয়ক কথামালা ভাল্লাগছে
দেয়ালের মতো বিভাজন নিয়ে যাপিত জীবন... পড়লুম!
দেয়াল বিষয়ক কথামালা ভাল্লাগছে
শুরুর আর শেষের অংশটুকু ভাল্লাগছে।
দেয়ালের মানে তোমার আমার মাঝে
আড়ালের বিধিমালা রেখা।
এই অংশ বেশি ভাল্লাগছে।
ভালো লাগলো!
যাদের ভালো লাগছে তাদের সবাইকে ধন্যবাদ!
লীনা, ঠিক দেয়ালের মতো যাপিত জীবন না...এইখানে যেই ইমেজগুলি আমি আঁকার চেষ্টা করছি, সেইসব বস্তুগত দেয়াল অর্থেও একই রকম। ধরেন দুটো পাশাপাশি ধানক্ষেতের মাঝখানে বিভাজন থাকে কিন্তু দেয়াল বলতে আমরা যেই এলিভেটেড অস্তিত্বটাকে বুঝি তা থাকে না। সেই ক্ষেতের আল পার না হওয়াটা সভ্যতার নিয়ম হিসাবে উপস্থিত। দেয়াল শব্দটার আক্ষরিক ইংরেজী শব্দ Wall তবে Boundary বলতেও দেয়ালই বুঝানো হয়...শাব্দিক প্রকাশে যা সীমানা কিন্তু conceptually তা আসলে দেয়াল। মানে ওপারে যেতে permission লাগে যে চৌহদ্দিতে। আবার দেয়ালে "বিদ্রোহের শ্লোগান" যেমন লিখে রাখা যায়, তেমনি সেটা মুছে ফেলে কর্পোরেটের বিজ্ঞাপন তুললেও না করবার কেউ নেই। কেবল শেষ অনুধাবনেই বিষয়টাকে যাপিত জীবনের সাথে অধিক সম্পৃক্ত করা আছে। "দেয়াল মানে বিরোধ, দেয়াল মানে বিভাজন" শেষ স্তবকটাকে অনুবাদ করলে এর চাইতে ভালো করা সম্ভব? আপাতঃ রূপকে যা জীবনের তা আসলে বস্তুতই ঘটে। বিরোধেই মানুষ দেয়াল তুলে, বিভাজিত হলেই মানুষ দেয়াল তুলে দ্যায় বাড়ির সীমানায়।
বিষণ্ন, আপনি আসলেই বিষণ্ন। একারনেই আপনার প্রথম আর শেষটা ভালো লেগেছে বা লাগে। প্রথমটায় মৃত্যু পরবর্তী সময়ের একটা অনুধাবনকেও মূল ভাবনার সাথে একীভূত করা হয়েছে বলে সারফেইসে ওটাকে খানিক দুঃখবোধের জিনিস মনে হয়। আর শেষটা অনাকাঙ্খিত আমাদের সমাজে। বিচ্ছেদ-বিভাজন-বিরোধের সাথে বিরহ মিলে যায় যে কারনে। যার প্রকাশ ঘটে বিষণ্নতায়।
জেবীন, আমার নিজের কাছে এই বোধটাকে খুবেকটা ভালো লাগে নাই। এই বোধটাকে এড়াতে পারার চেষ্টা করা দরকার। দেয়াল কখনোই কোনো ভালো ফল বয়ে আনেনাই। দেয়াল মানুষকে একলা করে, আর একলা মানুষের চাইতে দুঃখি কে আছে পৃথিবীতে? একলা মানুষ বলতে আমি শাব্দিক অর্থে একলা মানুষ বুঝাই নাই। একসাথে থাকার পরেও আমরা একলা থাকি দেয়াল তুলে। সেই দেয়াল ধীরে ধীরে শ্যাওলায় ঢেকে গেলে দেয়ালটাকে আর চিনতে পারি না...কিন্তু দেয়ালটা থেকে যায়।
লাবনী আমার নিজের কাছেও এই লাইনগুলিকেই সবচাইতে ভালো লেগেছে। যদিও এরমাঝে মেলোড্রামার সংযোগটা একটু বেশিই মনে হয়। তবু আমি এই ভূখণ্ডের যেকোনো মানুষের মতোই মেলোড্রামার ঘোরে থাকি।
ভাল্লাগছে
দেয়াল বিষয়ে অনেক কিছু জানলাম
ভাই, চুপচাপ বসে আছেন যে?!
কোন আওয়াজ নাই ক্যান?!
ও ভাই, আপনের কি হৈছে?!
শেষরাতে ব্লগে আইসা চুপচাপ বইসা থাকেন !
কারো কথায় মনে কষ্ট পাইয়া থাকলে অথবা রাগ কইরা থাকলে,
তার পক্ষ থিকা 'স্যরি'!
আমরা আমরাই তো!
মন্তব্য করুন