ডাইরী ৫২
শৈশবে একবার লায়ন সার্কাসের শো দেখতে গিয়া ভাবছিলাম এই জীবনে ক্লাউন হওয়াটাই আরাধ্য, তার চাইতে সুখী মানুষ কে আছে এই পৃথিবীতে!
এক.
আমোদে জীবন কাটাইতে গেলে তার নৈতিকতা গুলো কেরম প্রকাশ্যে আসে। আমি তার সবটারে প্রশ্নের সমুখে আনি। নৈতিকতা তুমি কোনকালে মনের আস্বাদ মিটাইতে এসেছিলে? নৈতিকতা তুমি কতোটা বুঝেছ ভালোবাসা? নৈতিকতা তুমি এইবেলা দূরে দূরে থাকো, আমি চোখ রাখি তবে ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা'য় তারা আমার চোখের মনের রসদ কেড়ে নেয়।
সম্পর্কের গল্প সবচেয়ে ভালো বলেন উডি অ্যালেন সাহেব!? আমি তারে গুরু মেনে নিয়ে তবে শুরু করি সম্পর্কের ইতিহাস, যার সাথে জোড় বেধে আছে নৃশংসতা...কে জানি কবে সম্পর্করে দখলের প্রবনতা বলেছিলো ভুলে...
দুই.
আমিও দখল চেয়ে, ভুল করে বসেছিলাম তোমার উঠানের অববাহিকায়। জোর করে জোড় বাধা যায় না বুঝেছি যেদিন, সেদিনে আমার সব গেছে...মানিব্যাগ-মোবাইল ফোন-প্রিয়তম বই কিংবা কবিতা সমগ্র। আমি কেবলি ডাইরী লেখক হয়ে পৃথিবীর 'পরে বেঁচে থাকি অনুক্ষণ...আর প্রায়শঃ পাগলামীতে অনুভবের ডালাটা মেলে দেই। যদি তুমি হোচট টোচট খাও...আমি তবে তুলে নিতে পারি তোমারে শিশুর মতোন আলিঙ্গনে...
তিন
সারাদিন রঙ মেখে মুখে, বহুত মানুষ হাসিয়েছি। সকলে ভেবেছে, আহা কতো সুখে থাকা যায়, নির্বিঘ্ন প্রয়াসে। স্মৃতিময় থেকেছে কেবল সিংহপুরের জোকার, কোন এক রহিম অথবা করিম (যার নাম জানবার সাহস হয়নি শৈশবে)।
তবু তুমি যদি আড়চোখে চাও...কেবল তুমিই চিনবে আমার মুখোশ...





এইসব লেখা বার বার পড়েও মন্তব্য করার ভাষা পাওয়া যায় না...
ডাইরী দীর্ঘজীবি হোক
আপনার মন্তব্যে উৎসাহিত হইয়াই অনেক ব্যক্তিগত লেখাগুলি একটা ওপেন ব্লগে দেওনের সাহস আর উৎসাহ পাইছি। ধন্যবাদ নুশেরা।
আপনার লেখার উপলক্ষ ব্যক্তিগত হলেও অনেক কিছু ভাবার সুযোগ থাকে, মনে পড়ার/করার থাকে। যেমন এই পর্বটা পড়ে কামালভাইয়ের এই লেখাটার কথা মনে পড়ে গেলো।
http://www.somewhereinblog.net/blog/amkamal/28794307
=========================================
বিজ্ঞাপন অথবা তথ্যচিত্র নির্মাণের ঘটনাটা ("গিনিপিগ"দের মৃত্যুর খবর এসেছিলো ) নিয়ে পোস্টটা এখানে দিয়েন, আরেকবার মনে করায় দিলাম
আমো কামালের লেখাটা অনেক চিন্তার ফসল মনে হইলো...আমি লেখি হুটহাট, তাৎক্ষণিক...
ঐ লেখাটার কথা ভুইলাই গেছিলাম :P। দাঁড়ান আইজকা আবার নতুন কইরা লেখন যায় কীনা দেখি...
ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা ভাল্লাগে নাই। নায়িকাগুলা পছন্দের ছিল দেখেই দেখলাম।
আমি অবশ্য উডি অ্যালেনে খানিকটা বায়াস্ড। সম্পর্কের গল্প তার মতোন আর কেউ deal করবার পারে না বইলা আমার ধারণা। তেমনি ভিকি ক্রিস্টিনা বার্সেলোনাও আমার কাছে সম্পর্কের গল্প হিসাবেই ধরা দেয়। আপনের লেইগা একটা রিভিউ লিখনের প্রেরণা পাইলাম।
মন্তব্য করনের জন্য ধন্যবাদ ভাঙ্গা পেন্সিল...
বস আপনের ডায়েরি পড়ে আরাম লাগে। ভাবছি, নিজেও শুরু করবো কি না আবার একটা খেরোখাতা
শুরু করেন...
লেখা হিসেবে ভালো লাগলো অনেক... আপনে তো দেখি এখন দারুণ ফর্মে আছেন
বাঙালির ফর্ম চীরকাল ইনকনসিস্টেন্ট। আইজকা সেঞ্চুরী তো কাইলকার ম্যাচেই গোল্লা। আমারো সেই অবস্থা হইবো নিশ্চিত।
সম্পর্ককে দখলের প্রবণতা হিসেবে দেখার কথাটা কার?
এই ধারণা একজন মার্ক্সিয় রাজনৈতিক বিশ্লেষকের, এঙ্গেলসের পরিবার, ব্যক্তিগত সম্পত্তি আর রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক একটা বইয়ের বিশ্লেষণে তিনি এই কথা কইছিলেন...উপমহাদেশীয় একটা মার্ক্সবাদী দলের গোড়াপত্তন হয় তার হাত ধইরা...নামটা এইমুহুর্তে প্রকাশ করতে চাইতেছি না। রাজনীতি করনের টাইমে এইটা নিয়া আমার প্রশ্ন ছিলো...এখনো আছে...
....আপনের এইসব ডাইরী পড়লে, অগোছালো ভাবনা গুলা নিয়া ডাইরী লেখতে মন্চায়, কিন্তু এইসবের ধারেকাছেও যাবেনা ভাইবা পড়াতেই মন্দেই....এইরকম আরো পড়তে পারলেই আমরা খুশ...
আরে মিয়া এইসব না ভাইবা লিখতে থাকেন...আবেগ ছাড়াতো আর কিছু নাই আমার লেখায়...
Our sweetest songs are those tel saddest thought.
tel = tell (typo again
)
তিন নম্বরটা নিদারুন
মন্তব্য করুন