ডাইরী ৫৩
জল ছাড়া কি বাঁচেগো মীন, ডুবলে কি ভাসে মরা...
----- শাহ আব্দুল করিম
এক.
ধরো শুকিয়ে গিয়েছে এ নদীর জল, এর পর নদীর নামেই আমরা বালুময় পথটাকে ডাকতে শুরু করলাম। তুমি তখন হাটবে এ পথ ধরে? বালুতে তোমার দু'পা দেবে গেলে...কে তোমাকে তুলে নেবে তার কাখে! আমি কখনোই অতএব ভাবতে পারি না, তুমি একলা একলা হেটে চলেছো শুকনো, নদীর নামে নামাঙ্কিত পথে...
দুই.
একবার আমি ঈশ্বরদী ছেড়ে নেমেছি নদীর খোঁজে। হাটতে হাটতে রাত গভীর হয়েছে তবু নদীটাকে পাইনি তখনো...একটা পাথরবাহী ট্রাক আমাকে পেরিয়ে গেলে, ভীষণ দৌড়েছি তার পেছন পেছন। সে আমাকে পথ দেখিয়ে নিয়েছে নদীর নিকটে। উবু হয়ে করপুটে জল নিতে গেলে দেখি লবনের দলা চুপ পড়ে আছে জলের সাথেই...মাছগুলো তবে বাঁচবে কিভাবে, কি ভেবে?
তিন.
দুনিয়া কাঁপিয়ে যে ভাষা এসেছে আমাদের ঘরে, তারে নিয়ে তবে ছেলেখেলা চলে! তিরিশ মিনিটে সে কোন গল্পের আনাগোনা! বিস্ময়বোধকে থেকে কোন লাভ নাই জানি। অতএব নীরব থেকেছি...নির্বোধ থেকেছি।





লেখায় যথারীতি আগের মন্তব্য বহাল।
দুনিয়া কাঁপানো ৩০ মিনিট দেখে আমিও অবাক হইছিলাম। পয়লা বুঝি নাই এইটা কী জিনিস। আমি তো দুনিয়া কাঁপানো দশ দিন দেখে শুনে পড়েই অভ্যস্ত।
আজকে বিষয়টা জানলাম বিজ্ঞাপন দেখে... অতএব নীরব থেকেছি...নির্বোধ থেকেছি।
ফর্ম যে পর পর কয়দিন ধইরা রাখতে পারলাম এর লেইগা আপনেগো অনুপ্রেরণাই মনে হয় প্রধান...
আমি এখন এইসব দেখি আর চুপ থাকি। কে জানে কোন পথে আসে কর্পোরেট বাঘ...হালুম গর্জন কইরা ধরেন ঘিলু উড়াইয়া দিলো...কেউ দেখতেও আসবোনা ঝকঝকে বিজ্ঞাপন ছাইড়া...
দুনিয়া কাঁপানো আধঘন্টাটা কী? ভাষা আন্দোলন নিয়ে কোন ডকুমেন্টারি? পত্রিকার পাতায় খুব নাম দেখছি...
গ্রামীন ফোন আর প্রথম আলো মিলা এইবার ভাষা আন্দোলনের নাম দিছে দুনিয়া কাঁপানো ৩০ মিনিট। গ্রামীন ফোন এই সুযোগে বিজ্ঞাপনটাও কইরা নিছে। রাষ্ট্রের ব্যর্থতায় বাংলাদেশও মনে হয় আমেরিকার মতোন কর্পোরেট স্টেইটে রুপান্তরিত হওনের পথে...
লাল দড়জা গ্রামিনের এইটা লৈয়া একটা চমৎকার লেখা দিছে... আমি কাল রাতে শেয়ার করছিলাম ফেসবুকে ... দেইখেন
ভাই, এত ভালো লেখেন কি করে ?
আমিও বিনয়াবনত হওয়া ছাড়া আর পথ দেখতেছি না। আর মনে হইতাছে আমরা বন্ধু ছাইড়া যাইগা...এইখানে সবাই বিনয়ী পাঠক...(আমি নিজেও
)
....শাহ আব্দুল করিমের গান শুনতাছি একটা এখন,...
"তুমি বিনে আকুল পরান, তুমি আকুল পরান, থাকতে চায়না ঘরেরে, সোনা বন্ধু ভুইলো না আমারে"
ডাউনলোডের লিংক :
http://www.4shared.com/file/223685120/6bddc52d/2_Sona_Bondhu_Bhuilo_na_amare.html
শুনলাম...
ভালো লাগলো আপনার ডাইরী। বানানটা ডায়েরি হবে কী?
ডায়েরি হইলো শুদ্ধ একাডেমিক বানান...আর ডাইরী হইলো প্রচল বানান...দুইটারি ব্যবহার দেখছি যদ্দূর মনে পড়ে...
এই পোস্ট আর মন্তব্য আমি দেখি নাই।

ক্যান এই পোস্ট আপনের চোখের কি সমস্যা করছে?
মন্তব্য করুন