প্রেম ও অপ্রেমের ডিকন্সট্রাকটেড ব্যভিচার
..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
যদি সত্যি হতো সব
আমি দু আঙুল বিপ্রতীপ রেখে
তোমার উঠোনে গিয়ে গ্যাট মেরে
বসে বিড়ি ধরাতাম...অনেক প্রস্তুতি নিয়ে;
বলা তো যায়না কদিন ওভাবেই কেটে যেতো
ধুলো-ঝড়-বৃষ্টি অথবা রোদ্দুরে, কেটে যেতো স্মৃতিময়
অর্থাৎ সমৃদ্ধ অতীতময়তা বইয়ে নতুন অধ্যায় যোগ হতো...
যেহেতু প্রত্যাশা নেই
অতএব জেনে গেছি বাস্তবতা
বরফের মতো রূঢ়, যতোক্ষণ শীতলতা
ততোক্ষণ বরফ, উষ্ণতা তার নাম পাল্টে জল রাখে;
আমি তাই উঠোনের ছবি দেখি দূর থেকে
প্রকৃতির নিয়মেই তারে একটু একটু করে সরে যেতে হয়
ঝড়ে ও অঝরে ঝরে যায় শিশির সাক্ষর আঁকা ভোর, শূন্য শূন্য
কাকের মনোবেদনা, টিফিনের বাক্সে তার জন্য কোনো খাবার রাখেনি বালকেরা।





অসাম কি একেই বলে? এত মনোরম লাগলো!
ইয়ে মানে ভাস্করদা, 'অঝোরে' আর 'স্বাক্ষর' হবে না?
অঝর কিম্বা অঝোর দুইটার ব্যবহারই স্বীকৃত...পত্রিকাভেদে বানান পলিসি অনুযায়ী ব্যবহার হয় যে কোনোটা।
সাক্ষর বানানটাই সঠিক।
ভাল লেগেছে ভাস্করদা, বেশ ভালো
সিড়িঁর মতোন কবিতা। তবে বক্তব্যটা একটু কঠিন লাগলো। ইন ফ্যাক্ট ধরতেই ব্যার্থ হলাম। কিন্তু পড়তে ভালো লাগলো।
এইটা ভালো কবিতা হইছে।
সিঁড়ি কবিতা চ্রম হইসে। লাইকিট ভ্রি মাচ।
মন্তব্য করুন