ইউজার লগইন

তিনটা ফেইসবুক স্টেটাস...

..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
১.
একদিন একসাথে কফি খেতে পারি...
বরফে আর কোনো নতুন ফ্লেভারে
হিমশীতল কফির পেয়ালায়
চুমুক দেবার ছলে নীরব সময়
চলে যাবে, কফিতেই মনোযোগ রেখে।

একদিন একসাথে কফি খেতে পারি
আমাদের আলাপে মূখর কফি ভুলে যাবে
তার স্মৃতিময় শষ্যপর্ব - কাঠবিড়ালী এবং
ফিঙেদের ছোটাছুটি উড়ে যাওয়া ফিরে আসা...

২.
প্রশ্ন করলে "...তবে ঘুম?"
অমনি ঘুমেরা এসে ঘিরে ধরলো
অনভ্যস্ত চোখের পলক; ভারী চাদরের
মতো দেয়াল, পৃথিবীটাকে সরিয়ে ফেললো
আমার নাগাল থেকে...

তারপর স্বপ্নের রেখা চিনতে শিখলাম
চাইতেই যেখানে পাল্টে দেয়া যায়
গতিপথ, অসহায় মেঠোপথ, মেছোগলি।
চাইলেই রক্তের ধারা গড়িয়েছে পথে
চাইলেই মুক্তোর মতো পিংপং বল গুলো মুক্ত
লাফিয়ে লাফিয়ে শহরে যানজট ঝেরে দেয়...

৩.
লোকে বলে সমুদ্র কখনো কোনো কিছু কুক্ষিগত করে নাই,
খোকা ভাই ঠিক এমন জেনেই যেনো গিয়েছিলো ভেসে
তারপর আবার ফিরে এলো স্রোতে ভাসতে ভাসতে
মৃতদেহ নিয়ে উল্লাস করার বিধান ছিলো না বলে
আমরা সেদিন কাঁদছিলাম; কাঁদতে কাঁদতে কাঁদতে
লবন জলের অধিকার ফিরিয়ে দিয়েছি সমুদ্রকে...

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একদিন একসাথে কফি খেতে পারি...
বরফে আর কোনো নতুন ফ্লেভারে
হিমশীতল কফির পেয়ালায়
চুমুক দেবার ছলে নীরব সময়
চলে যাবে, কফিতেই মনোযোগ রেখে।

একদিন একসাথে কফি খেতে পারি
আমাদের আলাপে মূখর কফি ভুলে যাবে
তার স্মৃতিময় শষ্যপর্ব - কাঠবিড়ালী এবং
ফিঙেদের ছোটাছুটি উড়ে যাওয়া ফিরে আসা...

টিপ সই Star Star Star Star Star

তানবীরা's picture


তিনটাই দারুন তবে এই লাইনদুটো মারাত্বক

আমরা সেদিন কাঁদছিলাম; কাঁদতে কাঁদতে কাঁদতে
লবন জলের অধিকার ফিরিয়ে দিয়েছি সমুদ্রকে...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...