ওয়েব লগ ১
..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
এক.
নিয়মিত বাড়িগুলো বদলে যাচ্ছে
বদলে যাচ্ছে আলো-বাতাস, পাখির ডাক
রিকসার ক্রিং ক্রিং, ব্যর্থ চাকা,
পাশের ফ্ল্যাট, স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েটার বিনুনীর ফিতা
বদলে যাচ্ছে লঙ্গিচিউড-ল্যাটিচিউড
এবং কাহারো কাহারো অ্যাটিচিউড।
তবে আমি ঠিক আগের মতোই
বরং কিছুটা বেশি আগের মতোন
খুড়ে যাচ্ছি ওজর-আপত্তি...আলোর রেখায় ছায়া কেটে
আগের মতোন শব্দ খেলি
মায়াবাজি-ছায়াবাজি।
দুই.
নতুন কেউ মরলো কীনা খবর রাখি; পুরনো মৃত্যুর শোক ভুলতে এর বাইরে অন্য কোনো নিয়ম আমার জানা নাই। বিশ্বজিত মরলো বলেই ভুলে যেতে পারলাম গার্মেন্ট ফ্যাক্টরীর দগদগে লাশগুলো। এরপর বেশ কয়েকদিন তেমন কেউ মরছে না দেখে হতাশ হয়ে পড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রে হরহামেশাই ইস্কুলে ইস্কুলে গুলিবাজী চলে বলে আজকাল সেইসবে শোক কাটেনা...
ওৎ পেতে বসে আছি নতুন রক্তপাতের গল্প শুনতে।
তিন.
দীর্ঘ একটা বছর চলে গেলো...শত আলোকবর্ষের মতো দীর্ঘ।
চার.
পরাজয়ের চেয়ে বড় কোনো অপরাধ নাই। সান জু এমন কিছুই বলেছিলেন মনে হয়। সেমতোই যুদ্ধাপরাধের বিচার চলছে ইতিহাসের পাতায় পাতায়...





প্রথমটা ভাল্লাগছে বেশি, আর তিন।
দুই মন খারাপ করে দিল।
চারে কি বোঝাতে চাইছেন, তা বুঝি নাই।
বেশ কয়েক দিন পর আপনাকে দেখে ভাল লাগতেছে অনেক।
ভাল আছেন তো, ভাস্করদা?
চার নাম্বার কথনটা কি দুর্বোধ্য লাগতেছে? যুদ্ধে পরাজিতরাই কি অপরাধী না?
আমি ভালো আছি।
হু, বুঝছি এখন।
আরেকটু ঘন ঘন আসার চেষ্টা কইরেন ভাই। আপনাদের ব্লগে না দেখলে ভাল্লাগে না। সামহাও অস্হির লাগে!
ওৎ পেতে বসে আছি নতুন রক্তপাতের গল্প শুনতে।
ওৎ পেতে বসে আছি নতুন রক্তপাতের গল্প শুনতে।
আর কোন রক্তপাতের গল্প যদি শুনতে না হত!
ওৎ পেতে বসে আছি নতুন রক্তপাতের গল্প শুনতে।
মন্তব্য করুন