ওয়েব লগ ২
............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
এক.
মাইকে কাঁদছিলেন কোনো এক মাওলানা
তার অসহায় কণ্ঠ বাজীতে হারিয়ে গেলো।
চমকে ওঠা রাতের আঁধারে তার ধাঁধাঁনো চোখের
আহাজারি ভেসে আসে আমার হিমশীতল ঘরে।
দূরে কোনো মাঠে হৈচৈ অ্যালকোহলিক মাতম...
একজন ট্যাক্সিচালকের ঠোটে তাচ্ছিল্য ভেসেছে
যুবক আর যুবতীর ঠোট বিষয়ক আলাপে-খেয়ালে।
নিঃসঙ্গ প্রহরীরা শুকনো ঘাসের কার্পেটে আগুণ জ্বেলে
তাদের বছর জুড়ে জমে থাকা ভয় আর অনিশ্চিত
জীবনের সম্ভাবণা পুড়িয়ে ফেলার ভান করতে থাকে।
ঘুম ভেঙে চোখ ডলতে থাকা এক কিশোর বিস্ময়ে অভিভুত
তার ছেড়া পাতলুনের ফাকে কুয়াশা জড়ালে
সে ভাবে ড্রাগন হলে কেমন হয়!
দুই.
জগতের সকল প্রাণী সুখী হোক তথাগত!
জগতের সকল প্রাণী সুখের পেছনে দৌড়ে দৌড়ে
শীতরাতে উষ্ণ হোক।
তিন.
মাতাল হওয়ার উপলক্ষ্য পেলে নতুন বছর চলে আসে
তার হঠাৎ চমকে দেয়া আবির্ভাবে খানিক বিমূঢ় মানুষের দল
চুমুকে আর চুমুতে কাটিয়ে দেয়ারেই আরাধ্য ভাবে...





প্রথমটার চিত্রকল্প চমত্কার লাগছে।
ওয়েব লগ নিয়মিত চলুক।
ভাল থাকুন, ভাস্কর দা।
জীবনমুখী কবিতা। তিন নম্বরটা অসাম লেগেছে
পড়েছি
মন্তব্য করুন