ইউজার লগইন

ডাইরী ৫৭

গুলিবিদ্ধ পাখি গোত্তা খেয়ে কোথাও পড়েছে। আমি তারে খুঁজতে খুঁজতে বন, পাহাড়, মাতাল সমতল উল্টে পাল্টে বেড়াই। গুলিবিদ্ধ পাখি কোথাও বেদনাহত পড়ে আছে...

এক.
পূণ্যভূমি বলে তারে সকলে বেসেছে ভালো? আমি দেখি তার আত্মম্ভরীতা রয়েছে ষোল আনা, বিদেশী পাথর ভেঙে তার শরীর কাঠামো তৈরী করেছে ভিনদেশী অনুরাগ। তবু সারী নদী বহমান লোকজ স্রোতেই, তবু লালাখালে সংগ্রামী মানুষ ভাত খাবে বলে হাপুর হুপুর ডুব পেরেছে এইবেলা...

দুই.
দীর্ঘ তিন মাস জল বঞ্চিত তামাম বিল। একলা গাছের ছায়ায় খানিক খেই হারানো অস্তিত্ত্ব নিয়ে দাঁড়িয়েছি, শুনেছি সে পাখি গুলিবিদ্ধ হয়েই উড়েছে বসন্তের মলিন আকাশে। মাঝে কিছু কালো মেঘ এসে সূর্য্যটাকে ঢেকে দিলে গুলিবিদ্ধ পাখি গোত্তা খেয়ে কোথাও পড়েছে...অন্তরালে থাকা পাখি নিথর অথবা অস্থির রয়েছে কোনখানে। আর আমি অস্থিরতাও ভুলেছি। অস্তিত্ত্ব হারাবো এই ভয়ে কখনো নীরব থাকি নাই...

তিন.
পাখিটাকে খুঁজে পাবো সে আশায় গুড়েবালি, গুলিবিদ্ধ পাখি আওয়াজ করে না। নিথর রয়েছে পড়ে সোঁদা মাটিতে অথবা দীর্ঘ গাছের পাতায় কিম্বা কোন ব্যর্থতার জলযানে...খুঁজতে খুঁজতে আমি পূণ্যভূমি পার হয়ে যাই। দূর থেকে দেখি পাথরখেকো মানুষের অসহায় চোখ। পাহাড়ি নদীর স্রোত পার হয়ে দেখি পাহাড়ি লুসাই...

চার.
পাখিটা কি তবে পশ্চিমে রয়েছে...পড়ে আছে কোন আধুনিক খড়ের গাঁদায়?

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


নেই কেন সেই পাখি নেই কেন!

কয়েকদিন দেখিনি, বুঝলাম সিলেট গিয়েছিলেন।

ভাস্কর's picture


আসলেই তাই ...গতো বুধবারে গেছিলাম আসছি এই শনিবার মধ্যরাতে...

মুক্ত বয়ান's picture


সুমনের একটা গান ছিল,
"সন্ধ্যে নামার সময় হলে পশ্চিমে নয়, পূবের দিকে
মুখ ফিরিয়ে ভাববো আমি, কোন দেশে রাত হচ্ছে ফিকে।"

পশ্চিম দেখে গানের কথা মনে পড়ল। পোস্টের সাথে অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য করায় দু:খিত। Sad

আহমেদ রাকিব's picture


আহ লালা খাল। আহ তামাম বিল। সিলেট খুব কাছের শহর, প্রাণের শহর। Sad মিসকরি।

সাঈদ's picture


আহা !!! মন ভরে যায় লেখাগুলা পড়োলে।

শাওন৩৫০৪'s picture


অন্তরালে থাকা পাখি নিথর অথবা অস্থির রয়েছে কোনখানে। আর আমি অস্থিরতাও ভুলেছি।

 

কিন্তু  এর আগের লেখা কেমন অস্থির লেখাই মনে হৈলো...নাকি, অস্থির নই বৈলা অস্থিরতা কমানের ট্রাই...?Innocent

মানুষ's picture


পছন্দ করলাম

শওকত মাসুম's picture


এতো সুন্দর কইরা কেমনে লেখেন?

ভাস্কর's picture


আপনেও আমার পঁচাইতে চান?

১০

টুটুল's picture


থাউক ....
খালি হাজিরা দিয়া গেলাম Smile

১১

মাহবুব সুমন's picture


Smile

১২

মুনীর উদ্দীন শামীম's picture


পড়ছি...........মাঝেমাঝে....এবং ভাল লাগছে

 

১৩

তানবীরা's picture


মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...