ইউজার লগইন

ডাইরী ৫৮

এক.
মার্চ মাসেই এবার সূর্য্য তাপ বেড়ে, পোড়াবে পীচের আস্তরণ আমি জানতাম। মার্চ মাসে আমি তপ্ত শরীরে শয্যার সন্নিকটে কাটাবো চব্বিশ ঘন্টা, জানা ছিলো। এবারের মার্চে অস্থির হবার সম্ভাবনা রাখি জেনেই যেনো বা, পুড়ে যায় আমার হৃৎপিন্ড, জঠর, প্লীহা...ভুল করে আমার কপাল ছুঁয়ে ফেলায় পুড়েছে মায়ের আঙুল।

এবারের মার্চে পুড়ে যাওয়া মুখে হেটে চলে যাবো দুই পায়ে...এমন ভাবনারা ছিলো। কিন্তু ততোদিনে আমার পা যূগলের ক্ষমতা, আমাকে বয়ে নিয়ে যাবার দক্ষতা কতোটুকু রইবে...আমি ভাবতে শুরু করি মাসের শুরুতে...খুব বেশীদূর নয়, আমাকে কেবল একটা দিন পাশ ফিরে রোমন্থনের সুযোগ করে দিও হে শরীর!

দুই.
...................................................

তিন.
আমাকে নীরব হতে শিখিয়েছে মার্চ। আমি দ্রোহের মন্ত্রের সাথে নীরবতাও শিখেছি...এমাসে একটা দেশ উজার হয়েছে একাত্তরে...আমিতো কেবল একজন অক্ষম অডিসিউস...অতএব আমি নীরব থেকেছি...কেবল একটা দিন বাদে...ঐদিন চীৎকারে ভাসাবো স্বদেশ...

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


২ এর ডটডট গুলোই যেন চিৎকার করে না বলা কথাগুলো বলছে অথবা নাগুলো কথাগুলো নিজের মতন শোনার সুবিধা ভিগ করছি

ভাস্কর's picture


আমরা বন্ধু'র কেবল লেখক না...পাঠক হিসাবেও যে সবাই অনেক মননশীল সেইটা এই মন্তব্যের বেসিক নির্যাষে টের পাওন যায়...

মুকুল's picture


মাহবুব সুমন's picture


Smile

সাঈদ's picture


ভিতরে ছুয়ে যায় কথাগুলা।

টুটুল's picture


২ নম্বরে ভাবনার স্বাধীনতা

আহমেদ রাকিব's picture


অপূর্ব সোহাগ's picture


(y)

ভাস্কর's picture


সকলরে মন্তব্য করার জন্য ধন্যবাদ...আর মডুগো কাছে একটা প্রার্থনা করতে চাই...আমি ডাইরী লিখি প্রতিদিন, তো আইজকা দেখি সারাদিন ধইরা আমার দুইটা পোস্ট ঝুলতাছে প্রথম পাতায়...এখন আমি নীতিমালার নীতি ভাইঙ্গা কি আমার আজকে রাতের ডাইরীটা দিতে পারি?

যদি দিতে পারি তাইলে খুব ভালো হয়...

১০

তানবীরা's picture


মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...