ডাইরী ৬৩
এক.
আজ ইচ্ছে ছিলো তারে বিদায় জানাবো। তার হাত ছুঁয়ে দেবো। যে হাতে সে অচীরেই ছোঁবে ভালোবাসা। অতএব আমিও ভালোবাসার নৈকট্যে চলেছি বলে সাজাই সুখের সওদা। জানি এমন চিন্তারে অসুস্থ মনে হবে তোমার নিকট। নিকট নৈকট্য কেবলি সংকটে চলে ভবিতব্যহীন...
যদিও সেখানে যাইনি। মুহুর্তের কোন একখানে মনে হলো, একান্ত সম্পদে যে বিশ্বাসী হয়েছে, তারে কেনো প্রতারণা করি! তার পথে সকলি একক...আমার বন্টন পীয়াসী মনন তার আধুনিক রুচীবোধে দোজখ বিলাসী হয়। আর তাই আমি দোজখেই পড়ে আছি...
দুই.
আর তাই অপরাহ্নে অন্যকোনখানে মুখে মুখোশ চড়িয়ে ভয় দেখানোতে ব্যস্ত হয়ে পড়ি। আমার মুখোশ ভয়ঙ্কর। যদি তুমি দেখতে পেতে তবে রাতেরা নির্ঘূম হতো...কষ্ট করে হলেও আমাকে সব রঙ মুছে, আবার নিজের মতো পুরনো শরীরে, তোমার সমুখে দাঁড়াতেই হতো ঘরের সকল আলোক জ্বালিয়ে...
তিন.
ঘুমোবার আগে আমি ফেইসবুকে স্টেটাস লিখেছি...being someone else is easier than being myself...যদিও জেনেছি তুমি বললে আমি সহজেরে দূরে ঠেলে, কঠিনেরে নেবো হাত পেতে...





being someone else is easier than being myself
সামওয়ান হওয়াও কষ্ট, মাঝে মাঝে তো নিজেরে ইনভিজিবল মনে হয়। বিয়িং নো-ওয়ান!
সামওয়ান হইতেও কষ্ট লাগতে পারে, কিন্তু সেইটা নিজের মতোন থাকতে পারনের চাইতে সহজ...আর নোওয়ানের মতোন ক্রমাগত থাকতে পারনটা কিন্তু আসলেই কঠিন...অভিজ্ঞতা থেইকা জানি।
আর তাই অপরাহ্নে অন্যকোনখানে মুখে মুখোশ চড়িয়ে ভয় দেখানোতে ব্যস্ত হয়ে পড়ি। আমার মুখোশ ভয়ঙ্কর। যদি তুমি দেখতে পেতে তবে রাতেরা নির্ঘূম হতো
প্রচুর মুখোশ নিয়ে ঘুরি আজকাল... অরিজিনাল ফেসটাই ভুইলা বসি মাঝে মাঝে :) ... আমার তো মনে হয় আমার মুখোশ গুলোই বরং ভালো... অরিজিনাল ফেসটাই রাদার ভয়ংকর
আমার মুখোশটাই ভয়ঙ্কর...
ওয়াও। দারুন।
ধন্যবাদ রাকিব...
জীবনের প্রয়োজনেই মুখোস পড়তে হচ্ছে।
কিন্তু মুখোশ ছাড়া থাকা গেলে ভালো হয় এইরম লাগে আমার কাছে...
খুব ভালো লাগলো পড়তে।
ধন্যবাদ...
তুমি বললে আমি সহজেরে দূরে ঠেলে, কঠিনেরে নেবো হাত পেতে...
কঠিন...
হ তরলের ওভার ফ্লো'র চাইতে ভালো...
এই পর্বটা একান্তই আপনার নিজের মনে হলো
ভাস্করদা, যার জন্য ষ্ট্যাটাস লিখেছেন সে পড়েছেতো?
মন্তব্য করুন