ইউজার লগইন

ডাইরী ৬৭

এক.
আমার সবটাই অনুমেয়। আমি কিছু বলার আগেই তুমি বুঝে ফেলতে আমার মিথ্যাগুলো...কিছুতেই লুকোতে পারিনি আমার আবেগ। রহস্যহীনতায় আমি গদ্য ভাষা হয়ে উঠি। শস্যপর্ব যেমন আবর্তনের নিয়ম মেনেই চলে, প্রাণীকূলের জীবনচক্র নিয়ে যেমন নিশ্চিত হয়ে যায় প্রাচীন মানুষ। আমাকেও তুমি তেমন পড়েছ নিষ্পলকে...

তবু গতোবছরের ঠিক এই দিনে আমি চমকে দিয়েছিলাম তোমাকে। ক্লীশে আমি অভিনব হতে পারি নাই একেবারে, কিন্তু তোমার বিব্রত দৃষ্টি দেখে আমি উল্লসিত ছিলাম ভীষণ...আজকের দিনে তাই চোখ বুজে মেলেছি নিজেকে, সেই বিস্ময়ের খোলা মাঠে...ছুটে বেড়াই না হয় একরাত, অন্ধকারে...

দুই.
আজ আমি অপেক্ষায় রয়েছি কখন চলে যাবে আলো। কিন্তু প্রতিদিনকার আন্ধার অভ্যাস ভুলে কোথাও রয়েছে মাথা গুজে। তীব্র মাইগ্রেন পেইনের আড়ালে আমার ভাবনা সব দোল খায়। কেউ এসে তাদের ছড়িয়ে দেবে দিগ্বিদিকে...

তিন.
আমি চূপ করে শুয়ে থাকি চোখ বুজে...চোখের উপরে হাত রেখে প্রতিসরণের জ্বালারে ঠেকাই। অন্ধকারে স্মৃতিরে অধিক দৃশ্যমান লাগে...চিরকাল...

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

আশরাফ মাহমুদ's picture


শষ্য = শস্য মনে হয়। যদি না আপনার নিজস্ব বানানরীতি থাকে।
==============
ভালো লাগল, তবে আগেরগুলোর মতো কড়া না।

ভাস্কর's picture


বানান ঠিক কইরা দিলাম...

এইগুলি তো প্রতিদিনকার আবেগের লেখ্য ফর্ম...মনে হয় আজকের লেখায় আমি মনযোগী হইতে পারি নাই...অথবা আজকের আবেগ পাঠক হিসাবে আপনের আবেগ ছুঁইতে পারে নাই...সোজাসাপ্টা সমালোচনার জন্য ধন্যবাদ...

মানুষ's picture


ডায়রী লিখতে গেলে শুধু দেখি তারিখটাই বদলায়, আর সব কিছু একই রকম থাকে।

এমন বৈচিত্রময় ডায়রী ক'জন লিখতে পারে? ভাল লাগা রেখে গেলাম।

ভাস্কর's picture


ধন্যবাদ...

শওকত মাসুম's picture


রহস্যহীনতায় আমি গদ্য ভাষা হয়ে উঠি.........ভাল লাগছে। 

ভাস্কর's picture


ধন্যবাদ মাসুম ভাই...

সাঈদ's picture


দুই একটা বাক্য ভিতড়ে নাড়া দিয়ে যায় ।

ভাস্কর's picture


হুমম...

নুশেরা's picture


ভাস্করদার ডাইরী তার একান্ত নিজস্ব অনুভূতির বয়ান,
তারপরও পাঠক হিসেবে নিজের কোন কোন সময়ের অভিজ্ঞতা মিলিয়ে নিতে ভালো লাগে।

আশরাফের শেষ কথায় ভিন্নমত জানাই।

১০

ভাস্কর's picture


ধন্যবাদ নুশেরা...কয়েকদিন পর আপনেরে আবার আমার পোস্টে দেইখা ভালো লাগলো...

১১

কাঁকন's picture


এক) ছেলেরা কেন মেয়েদের চমকে দিতে চায় বলেন তো
দুই).......
তিন)"অন্ধকারে স্মৃতিরে অধিক দৃশ্যমান লাগে...চিরকাল..."

১২

ভাস্কর's picture


এক) মেয়েরাও মনে হয় চমকাইতে চায়...
দুই)............
তিন) কথা কিন্তু সত্য...

১৩

নীড় সন্ধানী's picture


পড়ে যাই....

১৪

লীনা দিলরুবা's picture


স্মৃতি-বিস্মৃতির এই জীবন ডাইরীতে দৃশ্যমান হয়, জীবনটা কবিতা হয়ে যায়।

১৫

ভাস্কর's picture


কবিতা আর জীবন কি আলাদা করা যায়?

১৬

আহমেদ রাকিব's picture


রহস্যহীনতায় আমি গদ্য ভাষা হয়ে উঠি......
দারুন।

১৭

তানবীরা's picture


পড়ে যাই....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...